Saturday , 26 September 2020 | [bangla_date]

আবারো বার্সেলোনার ওপর ক্ষীপ্ত মেসি

গত মাসের শেষ দিকে মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে কত ঘটনাই না ঘটলো। রাগ, ক্ষোভ, অভিমান থেকে ছাড়তে চেয়েছিলেন দীর্ঘদিনের ক্লাব। আপাতত সব ঝামেলা শেষ। আরো এক বছর বার্সেলোনাতেই থাকবেন তিনি। তবে এরই মধ্যে নতুন কারণে বোর্ডের ওপর ক্ষেপেছেন আর্জেন্টাইন তারকা।
অবশ্য এবার নিজের কোনো কারণে নয়, সতীর্থ ও কাছের বন্ধু লুইস সুয়ারেজের ক্লাব ছাড়াকে কেন্দ্র করে ক্ষোচ ঝেড়েছেন মেসি। ছয় মৌসুম কাটিয়ে বার্সেলোনা ছেড়ে এবার অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন সুয়ারেজ। অবশ্য বলা যায় নাম লেখাতে বাধ্য হয়েছেন এ উরুগুইয়ান সুপারস্টার। যা মোটেও পছন্দ হয়নি বার্সা অধিনায়কের। মেসির মতে, ক্লাব থেকে সুয়ারেজকে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে। ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তার আরো সম্মান প্রাপ্য ছিল বলে মনে করেন বার্সা অধিনায়ক।
সুয়ারেজের বিদায়ের ক্ষণে আবেগী এক বার্তায় এসব কথা লিখেছেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে সময়ের সেরা এই ফুটবলার লেখেন, আমি এরই মধ্যে সুয়ারেজকে ছাড়া সময় কেমন হবে তা কল্পনা করতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু আজ যখন আমি ড্রেসিংরুমে গেলাম, সত্যিই এটা আমার কাছে অবিশ্বাস্য ঠেকেছে। মাঠ ও মাঠের বাইরে তোমার সঙ্গে না থাকা আমার জন্য অনেক বেশি কঠিন হতে চলেছে।’
আর্জেন্টাইন তারকা আরো লেখেন, আমরা সবাই তোমাকে অনেক মিস করব। আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি। অনেক লাঞ্চ ও ডিনারের সঙ্গী ছিলাম আমরা। দুজনের একসঙ্গে কাটানো অনেক মুহূর্ত রয়েছে যা কোনোদিনও ভুলব না। তোমাকে অন্য কোনো জার্সিতে দেখার অনুভূতি হয়তো বেশ অদ্ভুত হবে। এর চেয়েও কঠিন হবে মাঠে তোমার বিপক্ষে খেলা। সুয়ারেজ, এখানে যা অর্জন করেছ তাতে একটা বিদায়ী সংবর্ধনা তোমার প্রাপ্য।
ক্লাবের প্রতি ক্ষোভ প্রকাশ করে মেসি লেখেন, তুমি ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দলের পাশাপাশি ব্যক্তিগত ক্যারিয়ারে অনেক কিছু জিতেছ তুমি। তারা তোমার সঙ্গে করল, এভাবে ছুঁড়ে ফেলে দেয়া তোমার প্রাপ্য ছিল না। তবে সত্যি কথা বলতে, বর্তমানে ক্লাবের কোনোকিছুতেই আমি আর অবাক হই না।
বার্সেলোনার জার্সি গায়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেছেন সুয়ারেজ। এটি ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড। ছয় মৌসুমে বার্সার হয়ে ১৩টি শিরোপা জিতেছেন তিনি।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরলে মরহুম সাংবাদিক আবদুল মজিদ এর  স্মরণে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

বিরলে মরহুম সাংবাদিক আবদুল মজিদ এর স্মরণে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

বীরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে আনন্দের হাসি

পীরগঞ্জে পঞ্চম দিনের মত চলছে লগডাউন,আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা

বিরলে বিপুল পরিমান গাঁ-জাসহ বহনকারী ট্রাক ও জড়িত ২ ব্যাক্তি আ-টক

ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব যহ্মা দিবস পালিত

আটোয়ারীতে পূবালী ব্যাংকের কার্যক্রম শুরু

পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা

পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত