Saturday , 26 September 2020 | [bangla_date]

আসামির গুলিতে লন্ডনে পুলিশ কর্মকর্তা নিহত

লন্ডনে সন্দেহভাজন আসামির গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে লন্ডনের দক্ষিণাঞ্চলীয় ক্রয়ডন পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে উইন্ডমিল লেনের কাস্টোডি সেন্টারে নিয়ে যাওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দেহ তল্লাশীর সময় হয়তো বন্দুক দিয়ে ওই পুলিশ কর্মকর্তা ও নিজের ওপর গুলি চালায় ওই ব্যক্তি।

গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে থানার মধ্যেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনাস্থলে ২৩ বছর বয়সী আরো এক বন্দি ছিলেন। তিনিও গুলিতে গুরুতর আহত হয়েছেন। লন্ডন পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পুলিশের দিক থেকে কোনো গুলি ছোড়া হয়নি।

স্থানীয় পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেন, ‘আমরা নিহত পুলিশ পরিবারকে সহযোগিতা করছি। এ ছাড়া কাস্টোডি সেন্টারে থাকা প্রত্যক্ষদর্শীদের সহায়তার জন্যও একটি টিম কাজ করছে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

খানসামার এতিমখানায় বৃক্ষরোপণ করলেন ইউএনও

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীন সমম্বয় পরিষদের মতবিনিময়

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পরিবারের নির্যাতনে ৩ বছরেও নিজ বাড়িতে ফিরতে না পারায় বৃদ্ধের সংবাদ সম্মেলন

সমতলে চা বাগান করে সাবলম্বি বোচাগঞ্জের ফজলে মুকিম

ঠাকুরগাঁওয়ে ১৩টি পরিবারের ঘরবাড়ি ৫০টি আগুনে পুড়ে ছাই – ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকা প্রায়

পীরগঞ্জে “ভাই বড় ধন রক্তের বাধন, যদিও পৃথক হয় নারীর কারণ” বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা

বীরগঞ্জে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

বিরলে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এবং লিফলেট বিতরণ