Saturday , 26 September 2020 | [bangla_date]

এক সঙ্গে থাকতে থাকতে গৌরব আমার ভাই হয়ে গিয়েছে: দেবলীনা

করোনা চলছে! তো কী হয়েছে? টলিউডে চলছে প্রেম আর বিয়ে! এই বছরের ভরা শীতেই গৌরবের সঙ্গে বিয়েটা সেরে ফেলতেন দেবলীনা কুমার। দিদি নং ওয়ান-এর ১০ বছর পূর্তিতে এসে রচনা ব্যানার্জিকে তেমনটাই জানালেন অভিনেত্রী। সেই ফাঁকে জেনে নিলো সবাই।

অভিনেত্রী আক্ষেপ, যত নষ্টের গোড়া করোনা। মহামারি না এলে এই বছরের শেষেই বিয়ে হত আমাদের। বড় জোর ২০২১-এর শুরুতে। সবটাই ভেস্তে গেল।অতিমারির মধ্যেই মানালি মনীষা দে বিয়ে করেছেন। তেমন কিছু? প্রশ্ন শেষের আগেই মিষ্টি জবাব, আমার বিয়েতে অনেক লোক আসবে। গা ভর্তি গয়না পরব। প্রচুর উপহার চাই আমার। এভাবে একা একা বিয়ে নয়।
তিনি আরো বলেন, তারপর সেই সব উপহার ট্রাকে করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাবে। একটা একটা করে মোড়ক খুলবেন নিজের হাতে। দেখবেন, কে, কী দিয়েছেন! তবে না বিয়ের আনন্দ?
বিয়ের আগেই বর্তমানে সব রান্না শিখে গিয়েছেন দেবলীনা। নিয়মিত রান্নাও করছেন! লকডাউনেও তিনি নিজের লাল মারুতি ড্রাইভ করে রোজ হাজিরা দিয়েছেন মনোহরপুকুর রোড থেকে গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়িতে। অভিনেত্রীর দাবি, আমার কোনো ভাই-বোন নেই। লকডাউনে বাড়িতে বসে একা একা কী করি? তাই রোজ গৌরবের কাছে।
তার পরেই মহানায়কের নাতির হবু বউমার মারাত্মক রসিকতা, এক সঙ্গে থাকতে থাকতে গৌরব নাকি ভাই হয়ে গিয়েছেন! বেশ খেলাধুলো করে সময় কাটানো যায়।
লকডাউন উঠতেই দুজনে দুটো অ্যাড শুট করেছেন। তার একটি সদ্য প্রয়াত ডিজাইনার শর্বরী দত্তের পোশাক পরে। এখন পরিস্থিতি ঠিক হলেই চার হাত এক হতে যা দেরি। যদিও গৌরব কিন্তু বিয়ে নিয়ে এখনো কিছু বলেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মনোরঞ্জন শীল গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুলে অভিভাবক সমাবেশ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

দুদিনের ব্যবধানে ৫০ টাকা  বেড়েছে কাঁচামরিচের দাম

দুদিনের ব্যবধানে ৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম

বাংলা ভাষা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শাহ আব্বাস আরেফিন স্মরণে দোয়া মাহফিল

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

হতদরিদ্র মানুষের আশা আকাঙ্খার প্রতীক এখন একমাত্র শেখ হাসিনা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ’র উদ্যোগে শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতি শুরু

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বীরগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা

রাণীশংকৈলে পানিতে পড়ে যুবকের মৃত্যু

হাসপাতাল থেকে পালানো সেই ১০ করোনা রোগীকে ধরেছে পুলিশ