Friday , 25 September 2020 | [bangla_date]

করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জনের।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ২৪ জন।
মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ১ জন, রাজশাহীতে ১ ও রংপুরে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৬০ বছরের ওপরে ১০ জন রয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

রাণীশংকৈলে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

আলু রপ্তানি কার্যক্রম উৎসাহিত করার লক্ষ্যে বীরগঞ্জে মতবিনিময় সভা

হরিপুরে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত-১ আহত ৩

ঠাকুরগাঁওয়ে আনসার সদস্যকে মারপিটের অভিযোগে মামলা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে তারেক রহমানের ঈদ উপহারসামগ্রি বিতরণ

দিনাজপুরে সিডিএর উদ্যোগে ভূমি অধিকার- কৃষি ভূমি সংস্কার ও সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনসমাবেশ ও প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান