Saturday , 26 September 2020 | [bangla_date]

ট্রাম্পকে এবার থামতে বললো চীন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও করোনাভাইরাস মহামারির জন্য চীনকে দোষারোপ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই বক্তব্যকে ভিত্তিহীন অভিহিত করে যুক্তরাষ্ট্রকে এখনই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

চীন বলছে, ওয়াশিংটন এরই মধ্যে গোটা বিশ্বের জন্য যথেষ্ট ঝামেলা তৈরি করেছে। কাজেই আমেরিকাকে এখনই থেমে যাওয়া উচিত।গত মঙ্গলবার ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প করোনাভাইরাসের উৎপত্তির জন্য বেইজিংকে দায়ী করে এই প্রাণঘাতী রোগকে ‘চীনা ভাইরাস’ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, চীন সরকার এই ভাইরাসকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে।

এর জবাবে জাতিসংঘে নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধি ঝাং জুন আজ ভিডিও লিংকের মাধ্যমে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেছেন, ‘আমাকে বলতেই হচ্ছে, যথেষ্ট হয়েছে এবার থামুন! আপনারা এরই মধ্যে বিশ্বের জন্য যথেষ্ট ঝামেলা তৈরি করেছেন।’

চীনের এই সরকারি কর্মকর্তা আরও বলেন, ‘দুঃখজনকভাবে আমাদেরকে আরেকবার আমেরিকার বকবকানি শুনতে হয়েছে যা জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সঙ্গে ছিল যথেষ্ট বেমানান।’

করোনাভাইরাসে যত আমেরিকানের মৃত্যু হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্র নিজে দায়ী বললেন এই চীনা রাষ্ট্রদূত। ঝাং বলেন, আমেরিকায় প্রায় ৭০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে দুই লাখের বেশি মানুষের। তার প্রশ্ন- বিশ্বের সবচেয়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কেন এই অবস্থা হবে?

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাড়ি চোর চক্রের মূলহোতা রাজ্জাক গ্রেপ্তার!

হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

জেলা প্রশাসনের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ রোধ বিষয়ক মত বিনিময় সভা

বীরগঞ্জে ইউনিয়ন কতৃক (বিএনপি) ইউনিয়ন কতৃক কর্মী সভা অনুষ্ঠিত

হাকিমপুরে চার হোটেল মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা

হাকিমপুরে চালকলের গুদাম থেকে সাড়ে ৫ টন চাল জ’ব্দ

পুজার্চনা ও ধর্মীয়-ভাবগাম্ভির্যে শেষ হলো দিনাজপুরে হিন্দু ধর্মালম্বীদের মহাত্রিপুরারী কৈলাশপতির মহা¯œানযাত্রা উৎসব

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জনগণের কল্যাণে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে …..ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন