Saturday , 26 September 2020 | [bangla_date]

দ. কোরিয়ার কর্মকর্তা হত্যা: ক্ষমা চাইলেন কিম জং উন

দক্ষিণ কোরিয়ার মৎস কর্মকর্তাকে গুলিকে করে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চলতি সপ্তাহের শুরুতে পিয়ংইয়ংয়ের সামরিক বাহিনী সিউলের ওই মৎস কর্মকর্তাকে হত্যা করে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দফতরের বরাতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা ইয়োনহাপ কিমের দুঃখ প্রকাশের খবর জানিয়েছে।

আনুষ্ঠানিকভাবে পত্রবাহক মারফত দক্ষিণের প্রেসিডেন্ট মুন জে-ইনকে চিঠি পাঠান কিম। হত্যার ঘটনায় দক্ষিণ কোরিয়ায় মুনের বিরুদ্ধে রাজনৈতিক চাপ বাড়ছে। বিষয়টি দেখভালের জন্য সিউলের পিয়ংইয়ং-নীতি পরিবর্তনেরও দাবি উঠছে। মুনকে এমন অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয়ার জন্য অত্যন্ত দুঃখিত বলে ক্ষমা চেয়েছেন উত্তরের সর্বোচ্চ নেতা কিম।

সোমবার টহল নৌকা থেকে দক্ষিণের মৎস কর্মকর্তা নিখোঁজ হন। তখন তাদের জাহাজটি দক্ষিণ কোরিয়ার উত্তর সীমানারেখার (এনএলএল) থেকে ১০ কিলোমিটার ভেতরে ছিল। বিতর্কিত এ জলসীমা উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্য অসামরিক অঞ্চল হিসেবে পরিচিত।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জানায়, তাদের কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনী। পরে তার মরদেহ পুড়িয়ে ফেলা হয় বলেও অভিযোগ তাদের।

ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়া জানিয়েছে, তারা নিজেদের অনুসন্ধানে পেয়েছে, তাদের সেনারা দেশটির পশ্চিম জলসীমার কাছে এক দক্ষিণ কোরীয়কে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। কিমের চিঠিতে বলা হয়, দক্ষিণের ওই কর্মকর্তা উত্তরের জলসীমায় প্রবেশ করে। তখন নিয়মানুযায়ী উত্তর কোরিয়ার সামরিক বাহিনী ব্যবস্থা নেয়। ওই কর্মকর্তার দেহ তারা পোড়ায়নি। তার শরীরে থাকা ভাসমান পোষাকটি পুড়িয়ে দেয়া হয় বলে উল্লেখ করা হয়।

উত্তর কোরিয়ার চিঠির বরাতে দক্ষিণ প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা সুহ হোন বলেন, উত্তরের সেনারা গুলি করার পর সেখানে তল্লাশি চালায়। সেসময় ওই কর্মকর্তাকে শনাক্ত করতে পারেনি তারা। পরে জাতীয় জরুরি রোগ প্রতিরোধনীতি অনুযায়ী পানিতে ভেসে থাকার জন্য ব্যবহৃত পোষাকটি তারা পুড়িয়ে দেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

পীরগঞ্জে অ’গ্নিকা-ন্ডে ক্ষ’তি’গ্র’স্থ ১৪ পরিবারে ঢেউ টিন বিতরণ

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

বোদায় প্রাক্তন খেলোয়ারদের পুনর্মিলনী অনুষ্ঠিত

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় রহস্যজনক চুরি

বীরগঞ্জে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে নগদ অর্থ বিতরণ

দেবীগঞ্জে অগ্নিকাÐে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে

দেবীগঞ্জে অগ্নিকাÐে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে

পঞ্চগড়ে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুর্নবহালের দাবি

বীরগঞ্জে ভোগনগর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মজিবুর সভাপতি ও হরিপদ সাধারণ সম্পাদক নির্বাচত