Tuesday , 29 September 2020 | [bangla_date]

বোচাগঞ্জে সদ্য বিবাহিত যুবক খুন ঃ শিক্ষক দম্পত্তি আটক

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জের পল্লিতে পরকিয়া প্রেমের জেরেই এক যুবক খুন হয়েছে। জিজ্ঞাবাদের জন্য শিক্ষক দম্পত্তি স্কুল শিক্ষিকা (কথিত প্রেমিকা) ও তার স্বামী কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
এলাকাাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাওঁ ইউনিয়নের সিলেট গ্রামের হিরা লাল মহন্তের পুত্র বিকাশ মহন্ত (২৮) গত ৩ মাস পুর্বে বিয়ে করে বাড়ীতে বউ নিয়ে আসে। ঘটনার আগের দিন গত ২৮ সেক্টেম্বর সোমাবর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একই গ্রামের শিক্ষক মন্টু চন্দ্র রায়ের স্ত্রী স্কুল শিক্ষিকা পপি রানী রায় মোবাইল ফোন রিসিভ না করার কারনে বিকাশ মহন্তের বাড়ীতে গিয়ে তাকে মারধর করে। মারধোর করার সময় পপি রানী বিকাশকে তার মোবাইল ফোন রিসিভ ও ম্যাসেজের উত্তর না দেওয়ার কারন জানতে চায়। এরপর সন্ধ্যা থেকেই বিকাশকে আর কোথাও দেখা যায়নি। পরদিন অাজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পুলহাট বাজারে উত্তরে হরিপুর গ্রামের একটি আম বাগান থেকে বিকাশের মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষ। তাৎক্ষনিকভাবে বোচাগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ বিকাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এব্যাপারে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী সাংবাদিকদের জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে স্কুল শিক্ষিকা পরি রানী ও তার স্বামী স্কুল শিক্ষক মন্টু রায়কে জিজ্ঞাসাবাদের জন্্য আটক করা হয়েছে। বিকাশের শরীরের বিভিন্ন জায়গার আঘাতের চিহ্ন দেখা যায়। পরকীয়া প্রেমের কারনেই এই হত্যাকান্ড ঘটতে পারে বলে তিনি প্রাথমিক ধারনা করছেন। হত্যাকান্ডের শিকার বিকাশের পরিবার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার দাবী করেছেন।
আটক স্কুল শিক্ষিকা পপি রানী রায় বিরল থানার শিষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও তার স্বামী মন্টু রায় কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। এ ব্যাপারে বোচাগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা পঞ্চগড়, ২১ জুলাই উদ্বোধন

দিনাজপুরের কাহারোল-বীরগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে এমপি গোপাল শেখ হাসিনা বাঙালি’র আশা-ভরসার নিরাপদ আশ্রয়স্থল

বোদা ও দেবীগঞ্জের পূজামন্ডপে ৭ হাজার বিএনপি’র কর্মী   স্বেচ্ছাসেবকের দায়িতে  —-আজাদ

বোদা ও দেবীগঞ্জের পূজামন্ডপে ৭ হাজার বিএনপি’র কর্মী স্বেচ্ছাসেবকের দায়িতে —-আজাদ

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও সভা

আসন্ন ইউপি নির্বাচনে হরিপুর সদর ইউনিয়নে প্রচার-প্রচারণায় ও জনসমর্থনে এগিয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মংলা

ঐচ্ছিক অনুদান ও মরদেহ বহন-গোসলের খাট বিতরণ অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি বিএনপি এখন ভিডিও ফুটেজের রাজনৈতিক দলে পরিণত হয়েছে

পীরগঞ্জে আইপজিটিভের শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে মীরগড় আদর্শ পাঠাগারের সুবর্ণ জয়ন্তী ও কৃতী সম্মাননা

বোচাগঞ্জে কোইকা সিএইচডব্লিউ প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান

তেঁতুলিয়ায় ভিক্ষুকমুক্ত পুনর্বাসনকল্পে গরু বিতরণ