Saturday , 26 September 2020 | [bangla_date]

রাণীশংকৈলে পিকআপসহ ৪ গরু চোর আটক

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পিকআপসহ চোরাই তিনটি গাভীগরু ও ৪ জন চোরকে আটক করেছে পুলিশ।
আটকৃকতরা হলেন,বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা গ্রামের খপিলালের ছেলে সুবাশ চন্দ্র শীল(৪৫) হরিপুর উপজেলার বনবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে খাদিমুল(২৫) কাউনিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ড্রাইভার বিপ্লব হোসেন রুহিযা থানার রাখলেদেবী গ্রামের শাহাজাহান আলীর ছেলে রিপন হোসেন(২০)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার(২৩সেপ্টেম্বর) দিবাগত মধ্যে রাতে থানা পুলিশের টহল পাটি পৌর শহর জুগী পাড়া নামক এলাকায় ডিউটিরত অবস্থায় একটি পিকআপ এ তিনটি গরুসহ ৪জন ব্যক্তিকে দেখতে পেয়ে সন্দেহ হয় টহলরত পুলিশের। পরে পুলিশ পিকআপটি আটকিয়ে পিকআপ এ থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে। তারা গরু মালিকানা নিয়ে সুদুত্তর না দিতে পারায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পরে খবর পেয়ে ঐ দিন রাতেই তিনটি গরু চুরি হওয়া জেলার পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও গ্রামের কৃষক আব্দুস সালাম রাণীশংকৈল থানা কর্তৃক উদ্ধার হওয়া গরু দেখতে এসে তিনি জানান গরুগুলো তার। এ ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে আটককৃতদের নামে থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন।
অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে “মিরাজ”নামে দু’টি ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন, ভ্রাম্যমান আদালত

দিনাজপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২

বীরগঞ্জে সবজির দাম চড়া দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

পীরগঞ্জে ডাক্তারের পর শিক্ষকের মটরসাইকেল চুরি!

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে নৌকা ১৪, স্বতন্ত্র ৬ জয়ী। বিস্তারিত জানতে টাচ করুন

অসময়ের বৃষ্টিতে হাবুডুবু-মাটিতে মিশে যাচ্ছে কৃষকের স্বপ্ন

বিরামপুরে ৮ মাসের শিশু কোলে নিয়ে মায়ের দেয়াল লিখন

বোদায় ধান ক্ষেত হতে সাবেক মেম্বারের লাশ উদ্ধার

বোদায় ধান ক্ষেত হতে সাবেক মেম্বারের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধ করণ বিষয়ক মতবিনিময় সভা

পঞ্চগড়ে পামনদী সেচ প্রকল্পের সুবিধাভোগিদের নিয়ে কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন