Saturday , 26 September 2020 | [bangla_date]

রাণীশংকৈলে ৫ দিনের টানাবর্ষণে জলাবদ্ধতায় দুর্ভোগ

টানা ৫ দিনের ভারী বর্ষণে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অফিস-আদালত ও হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ।
গত মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে শনিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। যা এ বছরে সর্বোচ্চ বলে জানান- আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
তিনি শনিবার দুপুরে সাংবাদিকদেরকে মুঠোফোনে বলেন, ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৭ দশমিক সাত মিলিমিটার এবং শনিবার সকাল নয়টায় রেকর্ড করা হয়েছে ১১০ দশমিক ৭ মিলিমিটার।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করছেন এলাকাবাসী। নিচু এলাকাগুলোতে হাঁটু পানি জমেছে।
অনেকেই অভিযোগ করে বলেন- অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য দ্রুত পানি বেরিয়ে যেতে না পারায় এই অবস্থা তৈরি হয়েছ। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে আজকে আমাদের এই দুরবস্থা।

সামান্য বৃষ্টি হলেই পথঘাট ডুবে যায়। ময়লা পানির উপর দিয়ে হাঁটতে হয়। কর্তৃপক্ষকে বারবার বলেও সুরাহা হয়নি।’ অতিরিক্ত ভারীবর্ষণের কারণে ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলার গ্রামগঞ্জের কাঁচা বাড়িঘর ভেঙ্গে পানিতে তলিয়ে যাচ্ছে ।

গরীব অসহায় মানুষের রোজগারের সমস্যা হয়ে গেছে । তারা কোনো কাজ করমে বের হতে পারছেন না ।
অতি বৃষ্টি আর ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা জমে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।

এ ছাড়া মানুষ ড্রেনে নানা ধরণের ময়লা-আবর্জনা ফেলার কারণেও পানি প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেন অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিবাদে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুতর আহত

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটড’র বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটড’র বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

মদপানে ছাত্রলীগ নেতা সহ ৪জনের মৃত্যু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয় জন।

গণ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কেঁচো সার উৎপাদন করে বেকারত্ব দূর নিজের ভাগ্য বদল অর্ধশতাধিক কৃষাণী

দাবদাহে স্বস্থি গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশের কারিগর শিক্ষার্থীরা —-হুইপ ইকবালুর রহিম

ভুলে অন্য কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে  নিজ কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

ভুলে অন্য কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে নিজ কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

‘তারুণ্যের উৎসব’ উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে ফুটবল প্রতিযোগিতা ও প্রতিভাবান খেলোয়াড় বাছাই