Saturday , 26 September 2020 | [bangla_date]

অলৌকিকভাবে বেঁচে গেল ২ বছরের শিশু

ট্রেনের নিচে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেল দুই ‌বছরের শিশু। আর এই আশ্চর্য ঘটনা ঘটে গেল ভারতের ফরিদাবাদে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফরিদাবাদের বল্লভগড় স্টেশনের কাছে রেললাইনের ওপরে খেলছিল দুবছরের সেই শিশু ও তার বড় ভাই। সেই বড় ভাই হঠাৎই তার ছোট ভাইকে ধাক্কা মেরে লাইনে ফেলে দেয়।

ঠিক তখনই তার দিকে ছুটে আসছিল একটি মালবাহী ট্রেন। লাইনের ওপরে বাচ্চাটাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই ব্রেক কষেন এক লোকো পাইলট। কিন্তু ততক্ষণে ট্রেন বাচ্চাটির গায়ের ওপর দিয়ে চলে গেছে।

ট্রেন থামতেই আতঙ্কিত হয়ে চালকেরা নেমে আসেন। নামতেই চমকে ওঠেন তারা। আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। বাচ্চাটি ইঞ্জিনের নীচে। কিন্তু নড়াচড়া করছে। এবং উদ্ধার করার পর দেখা যায়, গায়ে একটি আঁচড়ও লাগেনি তার। তারপর তাকে তার মায়ের হাতে তুলে দেয়া হয়।
জানা গেছে, এই ঘটনার পর ট্রেনের লোকো পাইলটদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করল ভারতের রেল কর্তৃপক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী চড়কসহ গ্রামীণ মেলা অনুষ্ঠিত

সভাপতি সুমন – সম্পাদক আকতার রাণীশংকৈল উপজেলা যুবদলের কমিটি ঘোষনা

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে বলেন– ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী কিছুই নিয়ে আসতে পারেননি

ঠাকুরগাঁওয়ে দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর জেলা জামায়াতের রুকন সম্মেলনে মাওলানা আব্দুল হালিম দেশের স্বার্থ অক্ষুন্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর

বোচাগঞ্জ থানার ময়লার ভাগার হতে গু’লি উ’দ্ধার

কাহারোলে ৩৩ হাজার ৩৩৩ হেক্টর জমিতে আলু চাষ নির্ধারণ আলুর কাঙ্খিত মুল্য না পাওয়ায় চাষীরা লোকসানের আশঙ্কা করছেন

জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সেতাবগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

মোটরসাইকেল থেকে পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু

হাবিপ্রবি ক্যাম্পাসে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন