Saturday , 26 September 2020 | [bangla_date]

এক সঙ্গে থাকতে থাকতে গৌরব আমার ভাই হয়ে গিয়েছে: দেবলীনা

করোনা চলছে! তো কী হয়েছে? টলিউডে চলছে প্রেম আর বিয়ে! এই বছরের ভরা শীতেই গৌরবের সঙ্গে বিয়েটা সেরে ফেলতেন দেবলীনা কুমার। দিদি নং ওয়ান-এর ১০ বছর পূর্তিতে এসে রচনা ব্যানার্জিকে তেমনটাই জানালেন অভিনেত্রী। সেই ফাঁকে জেনে নিলো সবাই।

অভিনেত্রী আক্ষেপ, যত নষ্টের গোড়া করোনা। মহামারি না এলে এই বছরের শেষেই বিয়ে হত আমাদের। বড় জোর ২০২১-এর শুরুতে। সবটাই ভেস্তে গেল।অতিমারির মধ্যেই মানালি মনীষা দে বিয়ে করেছেন। তেমন কিছু? প্রশ্ন শেষের আগেই মিষ্টি জবাব, আমার বিয়েতে অনেক লোক আসবে। গা ভর্তি গয়না পরব। প্রচুর উপহার চাই আমার। এভাবে একা একা বিয়ে নয়।
তিনি আরো বলেন, তারপর সেই সব উপহার ট্রাকে করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাবে। একটা একটা করে মোড়ক খুলবেন নিজের হাতে। দেখবেন, কে, কী দিয়েছেন! তবে না বিয়ের আনন্দ?
বিয়ের আগেই বর্তমানে সব রান্না শিখে গিয়েছেন দেবলীনা। নিয়মিত রান্নাও করছেন! লকডাউনেও তিনি নিজের লাল মারুতি ড্রাইভ করে রোজ হাজিরা দিয়েছেন মনোহরপুকুর রোড থেকে গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়িতে। অভিনেত্রীর দাবি, আমার কোনো ভাই-বোন নেই। লকডাউনে বাড়িতে বসে একা একা কী করি? তাই রোজ গৌরবের কাছে।
তার পরেই মহানায়কের নাতির হবু বউমার মারাত্মক রসিকতা, এক সঙ্গে থাকতে থাকতে গৌরব নাকি ভাই হয়ে গিয়েছেন! বেশ খেলাধুলো করে সময় কাটানো যায়।
লকডাউন উঠতেই দুজনে দুটো অ্যাড শুট করেছেন। তার একটি সদ্য প্রয়াত ডিজাইনার শর্বরী দত্তের পোশাক পরে। এখন পরিস্থিতি ঠিক হলেই চার হাত এক হতে যা দেরি। যদিও গৌরব কিন্তু বিয়ে নিয়ে এখনো কিছু বলেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জঙ্গিবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে এশিয়ান টিভির বর্ষপূর্তি পালিত

কাহারোলে মডেল মসজিদের উদ্বোধন

মশার উৎপাতে অতিষ্ঠ বীরগঞ্জ পৌরবাসী

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুরের পরিকল্পনা কমিশনের সচিবকে কান্তজিউ মন্দিরে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে সবজি চাষের জন্য বিখ্যাত যে ৫ গ্রাম

ঠাকুরগাঁওয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় সিরাজুল ইসলামকে অটোরিক্সা প্রদান

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

বোচাগঞ্জ টি এস সিতে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে শিশুশ্রম নিরশন বিষয়ক প্রশিক্ষণ

রাণীশংকৈলে শিশুশ্রম নিরশন বিষয়ক প্রশিক্ষণ