Saturday , 26 September 2020 | [bangla_date]

দোকানের মহাজন কী সাকিব?

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান মানেই ভক্তদের জন্য চমক। বিভিন্ন সময় বিভিন্ন বেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি। আবারো নতুন চেহারায় সামনে এসেছেন টাইগার অলরাউন্ডার, যেখানে তাকে দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন অনেকেই।
শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন সাকিব। সেখানে দেখা যায়, চাল ও ডাল জাতীয় পণ্যের আড়তে মহাজনের আসনে বসে আছেন তিনি। খাতায় কোনো হিসাব লেখার সময় হাসি মুখে অন্যদিকে তাকিয়ে আছেন, এমন সময় ছবিটি তোলা। দেখে মনে হচ্ছে পুরোদস্তুর মহাজন বনে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ছবির ক্যাপশনে খুশির ইমোজি ব্যবহার করেছেন সাকিব। তবে অন্য কিছু না বলায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভক্তরা। রিফাত এমিল নামের এক ভক্ত মন্তব্য করেছেন, পুরনো আড়তদার এমন একটা ভাব আসছে। পাশে রেডিও দেয়াতে আরো ভালো হইছে। সম্ভবত কোনো বিজ্ঞাপনের কাজ।
হ্যামলেট সরকার নামের আরেক ভক্ত সাকিবের প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, বস্তা, সাজানো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ক্যাশ বাক্স, লুঙ্গি, ফতুয়া, আঙুলে বড় পাথরের আংটি, ঘরি… পুরাই গ্রামের সেই মহাজন.. মহাজনের জন্য ভালোবাসা…।
আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব। সেদিন থেকেই সব্ধরণের ক্রিকেট খেলতে পারবেন তিনি। বাইশ গজে ফেরার লক্ষ্যে এরইমধ্যে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছেন এই অলরাউন্ডার। অন্য ধরণের এই ছবির রহস্য হয়তো খোলাসা করতে পারবেন তিনিই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা স্থলবন্দর নেপালি রাষ্ট্রদূতের পরিদর্শন

ঘোডাঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরের  আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ

হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুরে এমকেপি’র উদ্যোগে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে বক্তারা শুধু আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধকরা সম্ভব নয়

পীরগঞ্জে নববর্ষ উপলক্ষে সনাতন ধর্মলম্বীদের পূণ্যস্নান উৎসব

পীরগঞ্জে আঞ্চলিক পর্যায়ে যুবদের জ্ঞান ও শিখন বিনিময় সভা

আটোয়ারীতে কাজু বাদাম ও কফি চাষ সংক্রান্ত প্রশিক্ষণ

টানা ৮ দিন ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

দিনাজপুরে আকষ্মিক মাটি দেবে গিয়ে গর্তের সৃষ্টি