Tuesday , 29 September 2020 | [bangla_date]

পাঁচ দফা দাবি বাস্তবায়নে চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদের মানববন্ধন…

ঠাকুরগাঁওয়ে চিনিকল বাঁচাতে পাঁচ দফা দাবিতে মানববন্ধন পালিত হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও রোড এলাকায় এ মানববন্ধন পালন করা হয়।

“শিল্প বাঁচাও কৃষি ও কৃষক বাঁচাও দেশ বাচাও” এই শ্লোগানে ও রাষ্ট্রায়াত্ত চিনি শিল্প রা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মানব বন্ধন চলাকালে সংগঠনের আহবায়ক মাহবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আহসানুল হাবিব বাবু, চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জবাইদুর রহমান, সাংবাদিক শাহীন ফেরদৌস, জেলা উদীচীর সাধারন সম্পাদক রিজওয়ানুল হক রিজু, আখচাষী আনোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিক বাবু, ফয়েজ উদ্দিন প্রমুখ।

এ সময় দেশের একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁওয়ের প্রান চিনিকল বাঁচাতে এগিয়ে আসার আহবান জানিয়ে পাঁচ দফা দাবি জানানো হয়। এর মধ্যে ঠাকুরগাঁও চিনিকল লাভজনক করতে আধুনিকায়ন ও ডিস্টিলারি ইউনিট স্থাপন, ব্যাগাস থেকে কোজেনারেশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন ও সুগার বিট প্রকল্প দ্রুত বাস্তবায়ন, অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্র্যাচুইটির টাকা পরিশোধ, আখের ন্যর্য মুল্য নিশ্চিত করে আখ চাষিদের টাকা সময়মত পরিশোধ ও সারা বছর মিল চালু রাখতে সুগার মিলসগুলিকে র-সুগার আমদানির অনুমতি দিয়ে পরিশোধন কারখানা স্থাপনের দাবি জানানো হয়

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও জনসভা

পীরগঞ্জে অধৃষ্য ক্লাবের সভাপতি রাসেদ সম্পাদক লিপন

নৌকা উন্নয়নের প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও হাসপাতালের ছাদে ঔষধি বাগান

রাণীশংকৈলে কৃষকের জমির ফসল নষ্ট করল দূর্বৃত্তরা

দিনাজপুর-৬ আসনে প্রার্থিতা ফিরে পেয়েই প্রচারে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ

রাণীশংকৈলে মাঘের বৃষ্টি ও ঝড়ে সরিষায় নুয়ে পড়ল কৃষকের স্বপ্ন

কাহারোলে ক্লাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মৎস্য চাষী মাঠ দিবস অনুষ্ঠিত

সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুর পলিটেকনিকের রোভার হাসিবুল আলম

ঠাকুরগাঁওয়ে বাশিস’র সম্মেলনে সভাপতি-মফিজুল সম্পাদক-লিটন নির্বাচিত