Saturday , 26 September 2020 | [bangla_date]

মাদক নিয়ে চ্যাটিং গ্রুপের অ্যাডমিন দীপিকা

মাদক নিয়ে হোয়াটসঅ্যাপের চ্যাটিং গ্রুপের অ্যাডমিন ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের নারকেটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি মাদক নিয়ে ইন্টারনেটে একটি আলাপচারিতা ফাঁস হয়েছে। এতে হোয়াটসঅ্যাপ চ্যাটিং গ্রুপে ডি ও কে নামের দুই ব্যক্তির মধ্যে মাদক নিয়ে একাধিক কথা চালাচালি হতে দেখা যায়। পরবর্তীতে জানা যায়, ডি নামের ব্যক্তি দীপিকা। অন্যদিকে কে নামের ব্যক্তিটি দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ।এই ঘটনায় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে তলব করেছে এনসিবি। শনিবার (২৬ সেপ্টেম্বর) এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে মাদক চ্যাটিং গ্রুপে এই অভিনেত্রীর অ্যাডমিন হওয়ার চাঞ্চল্যকর তথ্যটি বলিপাড়ায় হইচই ফেলে দিয়েছে।

দীপিকা ছাড়াও অভিনেত্রী রাকুল প্রীত সিং, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরকে তলব করেছে এনসিবি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাকুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া কারিশমা প্রকাশ, সুশান্তের ম্যানেজার জয়া সাহাকেও তলব করা হয়েছিল।

অভিনেতা সুশান্ত ‍সিং রাজপুতের মৃত্যুর পর তার মাদক সেবনের বিষয়টি প্রকাশ পায়। এরপর এটি নিয়ে তদন্ত শুরু করে এনসিবি। পরবর্তী সময়ে এই অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, এনসিবি কর্তৃপক্ষের কাছে মাদক সেবন করেন এমন বলিউড তারকাদের নাম প্রকাশ করেছেন রিয়া। সেই তালিকা ধরে এখন তদন্ত করছে এনসিবি।

ইতোমধ্যে, গত ৮ সেপ্টেম্বর মাদক মামলায় রিয়াকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বর্তমানে এই অভিনেত্রীকে জেল হেফাজতে রাখা হয়েছে। মুম্বাইয়ের বাইকুল্লা কারাগারে আছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বার্সার মাঠে দাপুটে জয় রিয়ালের,অনুজ্বল মেসি

বোদায় ক্লাসটার ডেভেলপমেন্ট প্লান্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে বেকারী স্টাইলে কুপার্স  কেক তৈরীর প্রশিক্ষণের উদ্বোধন

দিনাজপুরে বেকারী স্টাইলে কুপার্স কেক তৈরীর প্রশিক্ষণের উদ্বোধন

নিজপাড়া চর শ্মশানে মৃত ব্যাক্তিদের সমাধী ভাংচুরকারীদের অবিলম্বে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রয়াত জননেতা এম আব্দুর রহিম ও রত্নগর্ভা নাজমা রহিমের কবর জিয়ারত প্রধান বিচারপতির

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী,ঠাকুরগাঁও ইউনিট: সভাপতি মাহমুদ, সা.সম্পাদক ফারজানাসহ ২৪ সদস্যের কমিটি গঠন

দালালদের দৌরাত্ম্যে বীরগঞ্জ হাসপাতালে নরমাল ডেলিভারি বন্ধের উপক্রম

মহিলা পরিষদের উদ্যোগে কবি সুফিয়া কামাল-এর জন্ময়জন্তি পালন

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

রুহিয়া খাদ্য গুদামকে ১১০ শতক জমি দান করলেন এমপি রমেশ চন্দ্র সেন