Saturday , 26 September 2020 | [bangla_date]

সুশান্ত সিং রাজপুতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে: পারিবারিক আইনজীবী

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পারিবারিক আইনজীবী বিকাশ সিং দাবি করেছেন, এই মামলায় ফরেনসিক পরীক্ষা চালিয়ে যাওয়া অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইএমএস) চিকিৎসকরা তাকে বলেছেন, সিনেমার তারকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যদিও মুম্বাই পুলিশ জানিয়েছে সে আত্মহত্যা করেছে।

সিং শুক্রবার টুইটারে বলেন, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) প্রতিবেদনে তিনি ‘হতাশ’ হয়েছেন এবং চিকিৎসকরা তাকে ‘অনেক আগে’ বলেছেন সুশান্ত সিংহের দেহের ছবিগুলো ইঙ্গিত দেয় যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে (৩৪) ১৪ জুন মুম্বাইয়ের তার নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। মুম্বাই পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যা এবং তিনি হতাশায় ভুগছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃত্যুর প্রায় একমাস পর বিহারের রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কে কে সিং। সেখানে রিয়া চক্রবর্তীসহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ।

পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তবে সুশান্তের অসংখ্য ভক্ত আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছেন না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল ডিগ্রী কলেজে এইচ,এস,সি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়,প্রতিষ্ঠানে তালা দিলেন শিক্ষার্থীরা !

বোচাগঞ্জ বাসীর বিশাল মানববন্ধন

দিনাজপুরে ওয়ার্কার্স পার্টি’র বর্ধিত সভায় মাহমুদুল হাসান মানিক গরিব মেহেনতি মানুষের মুক্তির একমাত্র পথ হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা

পীরগঞ্জে ৪জুয়ারী আটক

বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে হারুন সভাপতি ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে  বাংলাদেশি কৃষক আহত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

বীরগঞ্জের সাতোর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর-১ আসনে নৌকা ও ট্রাক মার্কার হাড্ডা হাড্ডি লড়াই