Saturday , 26 September 2020 | [bangla_date]

২ মিনিটের ব্যায়ামেই বাড়বে স্মৃতিশক্তি

ব্যায়াম করার সময় নেই- এ ধরনের অজুহাত অনেকেরই। কারণ ব্যায়াম বিষয়টিকে দীর্ঘ সময়ের ব্যাপার বলে মনে করে থাকেন।

তবে নতুন একটি গবেষণায় বলা হয়েছে, দিনে মাত্র দুই মিনিটের জন্য ব্যায়াম করাটা আপনার মেধা এবং স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সহায়তা করতে পারে। সুইডেনের জনকোপিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখতে পেয়েছেন, তরুণদের মেধা এবং স্মৃতিতে একক ব্যায়ামের ইতিবাচক প্রভাব রয়েছে। গবেষণার সহ-লেখক ড. পিটার ব্লোমস্ট্র্যান্ড বলেন, ‘ব্যায়াম আপনাকে স্মার্ট করে তোলে।’এই গবেষণায় গবেষকরা ব্যায়ামের উপকারিতা সম্পর্কিত ১৩টি পুরোনো গবেষণাপত্র পর্যালোচনা করেছিলেন। যে ধরনের ব্যায়াম পর্যালোচনা করা হয়েছিল, তার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী অংশগ্রহণকারীদের হাঁটা, দৌড়ানো এবং সাইকেল চালানো অন্তর্ভুক্ত ছিল।

পর্যালোচনার রেজাল্টে দেখা গেছে, মাত্র দুই মিনিটের মাঝারি থেকে ভারী ব্যায়াম মনোযোগ, মেধা এবং স্মৃতিশক্তি ২ ঘণ্টার জন্য উন্নত করে। এই যোগসূত্রের কারণ যদিও অস্পষ্ট রয়ে গেছে তবে দলটি আশা করেছেন যে, গবেষণার ফল তরুণদের নিয়মিত ব্যায়াম করতে উৎসাহিত করবে।

গবেষণাপত্রটি ট্রান্সলেশনাল স্পোর্টস মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। এতে গবেষকরা উল্লেখ করেছেন, ‘এই সিস্টেমেটিক পর্যালোচনা দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছে- সাঁতার, হাঁটা, জগিং এবং সাইকেল চালানোর মতো ব্যায়ামগুলো তরুণদের মনোযোগ, একাগ্রতা, মেধা এবং স্মৃতিশক্তির ফাংশনগুলোকে উন্নত করে। অর্থাৎ শিক্ষাসম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে পারে। সুতরাং সেরা ব্যায়ামের কৌশলগুলো চর্চা করা শিক্ষার্থীদের তাদের পড়াশোনা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করতে পারে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা

কাহারোলের পূর্বমল্লিকপুর ডিগ্রী কলেজে ৭৫ লক্ষ টাকা ব্যায়ে নর্বনিমির্ত একাডেমিক ভবনের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে গুপ্তধনের সন্ধান।। বিস্তারিত জানতে টাচ করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অসাম্প্রদায়িক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে জমজমাট প্রচারে নেমেছে প্রার্থীরা

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

পীরগঞ্জে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে লেপ ও তোষক বিতরণ

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার- পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল(বাংলা স্কুল) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করলেন জেলা শিক্ষা অফিসার

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং