Monday , 12 October 2020 | [bangla_date]

অপহরণের তিনদিন পর এক ব্যক্তি ঠাকুরগাঁওয়ে উদ্ধার

গাইবান্ধা জেলা থেকে অপহৃত ঢাকার রামপুরায় বসবাসকারী গোলাম মোস্তফা শাহীন নামে এক ব্যক্তিকে অপহরণের তিনদিন পর উদ্ধার করেছে ঠাকুরগাঁও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি)।
গতকাল রোববার ভোর তিনটায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা থেকে আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত শাহীনকে উদ্ধার করা হয়।
সিআইডি ঠাকুরগাঁও কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হামিদ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ।
এ সময় তিনি জানান,গত ( ৯অক্টোবর) বৃহস্পতিবার গাইবান্ধা থেকে গোলাম মোস্তফা শাহীন নামে এক ব্যক্তিকে ডিবি পরিচয় দিয়ে অপহরণ করে । পরে মুক্তিপন হিসেবে পরিবারের কাছে ১০-১৫ লক্ষ টাকা দাবি করে অপহরণ কারীরা। টাকা না পেলে তাকে মেরে ফেলার হুমকিয়ে দেয় তারা। অপহৃত শাহীন একজন ব্যবসায়ী। তিনি ঢাকার পশ্চিম রামপুরায় বসবাস করেন। ব্যাবসার কাজে গাইবান্ধায় এলে তিনি অপহৃত হন।
এমন অভিযোগ সিআইডি ঠাকুরগাঁওয়ের কাছে আসলে অপহৃত ব্যক্তির অবস্থান তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল রোববার ভোর রাতে রাণীশংকৈলের ভোলাপাড়া গ্রামে সিআইডির একটি টিম অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে । তবে অভিযুক্তরা সিআইডি আসার আগে সটকে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আমেনা বেগম ওইদিনই রাণীশংকৈল থানায় ৬জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটি তদন্তভার সিআইডিকে দেয়া হয়। প্রাথমিক ভাবে অপহরণের কারণ আর্থিক লেনদেনের বিষয় জড়িত থাকতে পারে বলে জানান এ কর্মকর্তা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি, মনসুর আলী, প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টরে সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, সিআইডি পরিদর্শক আব্দুর রাজ্জাক খান সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা গণহত্যার মামলা চলবে, মিয়ানমারের আপত্তি খারিজ

বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে নিহত-১ আহত ৩ জন

ঐতিহ্যবাহী বাংলা স্কুলের আয়োজনে “শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত”শীর্ষক মত বিনিময় সভা

ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজের জন্য নয়-সুন্দর পৃথিবীর জন্য আমরা সবাই অন্তত একটা করে গাছ লাগাই

ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হরিপুরে ৯ বসত ঘরে আগুন, সব পুড়ে ছাই

খানসামায় ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আমরা শেখ হাসিনার কর্মী মানুষের পাশে আছি, থাকবো-এমপি গোপাল

ভিডিও কনফারেন্সর মাধ্যমে পীরগঞ্জে ৯টি উন্নয়ন স্থাপনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিরলে ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা