Monday , 26 October 2020 | [bangla_date]

কারেন্ট পোকার উপদ্রবে দিশেহারা ঠাকুরগাঁওয়ের কৃষকেরা

কারেন্ট পোকার উপদ্রবে দিশেহারা ঠাকুরগাঁওয়ের কৃষকরা
দেশের উত্তরের কৃষি নির্ভর জনপদ ঠাকুরগাঁও। আর মাত্র কয়েকটাদিন যাবার প্রহর গুনছে এখানকার কৃষকরা। তারা স্বপ্ন দেখছে নতুন ফসল ঘরে তোলার। কিন্তু তাদের এই স্বপ্ন একেবারেই পন্ড করতে বসেছে ধানের পাতা ব্লাস্ট (বি এল বি) রোগ ও কারেন্ট পোকা (বাদামী গাছ ফড়িং)।

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন, বেগুনবাড়ি, খোঁচাবাড়ি, দানারহাট, বরুনাগাঁও ও রানিশংকৈল,পীরগঞ্জ, হরিপুর উপজেলা সহ রুহিয়া থানার বিভিন্ন এলাকা ঘুরে ও তথ্য নিয়ে জানা গেছে এবার আমন ধানে ব্যাপকহারে ধানের পাতা বøাস্ট ও কারেন্ট পোকা আক্রমণ হয়েছে। যার কারণে পাতার উপরের অংশের দিক থেকে প্রথমে কালো দাগ এবং পরে ধীরে ধীরে শুকিয়ে আসছে। আবার কারেন্ট পোকার জন্য লালচে হয়ে যাচ্ছে ধানের গাছ। যার ফলে কমছে ধানের ফলন।

মনসুর ,শাহিন, নৃপেন ও হরিশ নামের কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান,এবার আবহাওয়া ভালো থাকায় ধানের ফলন ভালো হওয়ার কথা থাকলেও বর্তমানে ধানে ব্যাপক আকারে বøাস্ট ও কারেন্ট পোকা লেগেছে। যার ফলে ভালো ফসলের আশা হারিয়ে ফেলেছি। আমরা ইতিমধ্যে বেশ কিছু বালাই নাশক স্প্রে করলেও শতভাগ ফলাফল পাইনি।

কীটনাশক ব্যবসায়ী আহসান হাবিব ও নজরুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবার আমন মৌসুমে কৃষক ধানের ব্লাস্ট দমনে ব্যাকট্রেরিয়া ও ছত্রাক নাশক এবং কারেন্ট পোকা দমনে পাইমেট্রোজিন প্লাস নাইটেনপাইরাম, এসিফেড গ্রæপের কীটনাশক বেশির ভাগ ব্যবহার করছেন। কৃষকের চাহিদা মোতাবেক আমরা উক্ত গ্রæপের কীটনাশক বিক্রি করছি।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবীদ আফতাব হোসেন ঠাকুরগাঁও সংবাদকে জানান, আমরা ব্লাস্ট এবং কারেন্ট পোকা দমনে সার্বক্ষনিক মনিটরিং করছি। এ বিষয়ে কৃষকের সাথে উঠান বৈঠক করে বিভিন্ন পরামর্শ প্রদান করেছি এবং এসব রোগ দূরিকরণে লিফলেট বিতরণ করেছি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির স্থগিত চার বিষয়ের পরীক্ষা ১০-১৫ অক্টোবর/তদন্ত কমিটি গঠন

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দিয়ে চলছে চিকিৎসা সেবা

খানসামায় ফুটবল টুর্নামেন্টের নামে চলছে অবৈধ লটারি বাণিজ্য

পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা  ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা যেন ভক্তদের মিলন মেলা

পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা যেন ভক্তদের মিলন মেলা

বোচাগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ বালক ফুটবল খেলায় রনগাঁও ইউনিয়ন চ্যাম্পিয়ন

সাপাহারে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

ভগ্ন নেতৃত্বে রুগ্ন বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ হতে পারেনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -হুইপ ইকবালুর রহিম

২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে এবং কর্মচারীদের নিরাপত্তার দাবী তুলে মানববন্ধন

নিখোঁজের ১৭ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বীরগঞ্জের সাদেকুল