Saturday , 3 October 2020 | [bangla_date]

ছাত্র ইউনিয়ন নেতা রিংকুর উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়ন নেতা রিংকুর উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

ঠাকুরগাঁও জেলা ছাত্র ইউনিয়নের সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আরএম রিংকু রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ পালিত হয়। শনিবার দুপুরে শহরের চৌরাস্থায় ঘন্টাব্যাপী এ সমাবেশ পালন করা হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জেএসডি ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,সদর উপজেলা সিপিবির সভাপতি আহছানুল হাবিব বাবু,সাবেক ছাত্র নেতা আবু তোরাব মানিক,কলামিষ্ট ও সমাজকর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, আহত রিংকুর ভাই টিংকু রায়, যুব নেতা ইমদাদুল হক,সদর উপজেলা শাখা ছাত্র ইউনিয়নের আহবায়ক ফারিহা আফ্রিন,পলিটেকনিক শাখার সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ। সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র নেতা এবি সিদ্দিক।
বক্তারা আর.এম রিংকু রায়ের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের চিহ্নিনত করে দ্রæত গ্রেফতারের দাবি জানান। আর যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের যাওয়ার কথা বলেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। আসামীদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য যে,গত মঙ্গলবার (২৯) সেপ্টেম্বর রাত সাড়ে এগারটার দিকে আর এম রিংকু সাংগঠনিক কাজে ঠাকুরগাঁও শহর থেকে কলেজ পাড়ায় আসার পথে টাঙ্গন নদীর ব্রীজের উপর এই ঘটনা ঘটে। এ সময় ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত অবস্থায় ব্রীজের উপর এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে অজ্ঞান পার্টির মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের চারজন অচেতন

বোচাগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় আগুন লেগে ১জন দগ্ধ

পীরগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

কয়লার স্তূপ ধসে সীমানা প্রাচীর ভেঙ্গে গেছে

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী মোঃ আশরাফুল আলমের পক্ষে ব্যাপক গণসংযোগ

সেতাবগঞ্জে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে ৫০ টি ফলজ ও বনজ গাছ রোপন করেছে ওয়ালটন প্লাজা

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

বোচাগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা গ্রেফতার-১০