Saturday , 31 October 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে র‌্যালি ও সভা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।শনিবার দিবসটি পালনে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) এ গিয়ে শেষ হয়। প্রতিপাদ্য বিষয় ছিল “মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র”।
সেখানে পায়রা ও বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে’র কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। পরে সেখানে কমিউনিটি পুলিশিং ফোরাম ঠাকুরগাঁওয়ের আয়োজনে কেক কাটা, বেলুন উড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইএসিডও’র নির্বাহী পরিচালক ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লে. ক. শহীদুল ইসলাম, জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নাছির উদ্দিন জুবায়ের, জেলা আ’লীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, মুখ্য আলোচক ঠাকুরগাঁও পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমন্বয়ক মোহা: মনিরুজ্জামান (পিপিএম-সেবা), ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, পীরগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।
এ সময় সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলামের রক্ত দানের মাধ্যমে দিনব্যাপী রক্তদান কর্মসূচী পালন করা হয়। পরে বিকেলে পুলিশ লাইন মাঠে প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পল্লীশ্রী নারী ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের উদ্যোগে তৃণমূল পর্যায় ৫ জন নারীকে সম্মাননা প্রদান

৪২ দফা দাবি আদায়ে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ ও সভা

পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রে সংগ্রহশালায় সমতলের বৈচিত্র্যময় জাতি সত্তার সংগ্রহগুলো দর্শনীয় ও মনোমুগ্ধকর

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

বীরগঞ্জে “ভ্রমণ মর্ত্যলোকে” মোড়ক উন্মোচন করা হয়েছে

আটোয়ারীতে অ-গ্নিকা-ন্ডে ৮ পরিবারের সাড়ে ৫ লাখ টাকার ক্ষ-তি

ঠাকুরগাঁওয়ের কিশোর রিয়নের সাড়া জাগানো উদ্ভাবন : “এ,আই চ্যাট বোট”

পীরগঞ্জ জাবরহাট ইউনিয়নে তিন দরিদ্র পরিবারের ঘর পুড়ে ছাই

এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়া সুমাইয়াকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান

রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী !