Thursday , 29 October 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বন্ধুকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে ৩ বন্ধু কর্তৃক রেজাউল ইসলাম (২০) নামের অপর আরেক বন্ধুকে অপহরণ ও শ্বাসরোধ করে আগুনে পুড়িয়ে মারার চাঞ্চল্যকর মামলায় ৩ জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত ।

এসময় তাদের ৩ জনকে পৃথক ভাবে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদন্ড, অপর জনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং অপর আসামীকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এ রায় প্রদান করেন ঠাকুরগাঁও অতিরিক্ত দায়রা জজ বি.এম. তারিকুল কবীর।

মৃত্যুদন্ড প্রাপ্ত সুইট আলম নওগা জেলার বারিল্লা উত্তরপাড়া গ্রামের মৃত আকবর আলী সর্দারের ছেলে, মেকদাদ বিন মাহতাব ওরফে পলাশ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষীণ পলাশবাড়ি গ্রামের মাহতাব উদ্দিন শাহর ছেলে, হাসান জামিল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর সরকারপাড়া গ্রামের বজির উদ্দিনের ছেলে। এদের মধ্যে হাসান জামিল মহামান্য হাইকোর্ট থেকে ভয়া জামিন দেখিয়ে পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানাযায়, দন্ড প্রাপ্ত সুইট আলম, মেকদাদ বিন মাহতাব ওরফে পলাশ ২০১৫ সালের মার্চের ৪ তারিখে দিনাজপুর জেলার চিরিরবন্দরের বগুড়াতলি বাজার হতে তাদের বন্ধু রেজাউল ইসলামকে তার মটরসাইকেলে করইে অপহরন করে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের আরেক বন্ধু হাসান জামিলের বাসায় নিয়ে আসে। পরদিন ৫ তারিখে তারা রেজাউলের ব্যবহৃত মোটরসাইকেলটি কেড়ে নেয় ও তাকে সরকারপাড়া গ্রামের সলেমানের বাঁশঝাড়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ পুড়িয়ে বিকৃত করে ওই বাঁশঝাড়েই ফেলে রাখে। ৬ তারিখে স্থানীয় লোকজন বালিয়াডাঙ্গি পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের চেহারা বোঝা না যাওয়ায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতানামা মামলা দায়ের করে। অপরদিকে রেজাউলের পরিবারের লোকজন তাদের সন্তানকে ২ দিন ধরে না পেয়ে দিনাজপুর র‌্যাব ১৩ কে বিষয়টি অবগত করেন। র‌্যাব ১৩ এর সদস্যরা মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে রেজাউলের খুনের বিষয়টি উদঘাটন করে।
এরই প্রেক্ষিতে এ মামলার রায় হয় বিচারিক আদালতে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা-২০২২অনুষ্ঠিত

বিশ্ব রেকর্ড করে গ্রিনিজবুকে নাম লিখিয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট-হুইপ ইকবালুর রহিম

ফুলবাড়ীতে ডিভোর্সী স্ত্রীকে ছুরিকাঘাত, জনতার হাতে আটক স্বামী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোপি কৃষ্ণ রায় সভাপতি, নবাব সেলিম কে সম্পাদক করে “বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট”-এর উপজেলা কমিটি গঠন।

ঠাকুরগাঁওয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

ঝুঁকিপূর্ণ রেলওয়ে থানা ও পুলিশ ব্যারাক ! ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৫৭ দশমিক ৪৯, এবার কমেছে পাসের হার ও জিপিএ-৫

হরিপুরে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

হরিপুরে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে গড়েয়া মাঠ রক্ষা করতে যদি জীবন চলে যায় তবুও মাঠ রক্ষা করবো আমরা