Saturday , 24 October 2020 | [bangla_date]

নেপালের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু

নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্থানীয় দুই কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাসুদ পারভেজ কায়সারের নেতৃত্বে অনুশীলন শুরু করেছেন আশরাফুল রানারা। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক প্রীতি দুটি।

নেপালের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য ৩৬ জন ফুটবলার প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন প্রধান কোচ জেমি ডে। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ১৪ জনের মধ্যে ১২ জন যোগ দেবেন ২৭ অক্টোবর। বাকিদের মধ্যে সবাই ক্যাম্পে প্রথম দিন থেকে যোগ দিতে পারেননি। করোনা পরীক্ষার রিপোর্ট বিলম্ব হওয়ায় অনেকে শুক্রবার রিপোর্ট করতে পারেননি।
করোনাভাইরাসের কারণে ৭ মাস ফুটবলের বাইরে থাকার পর অনুশীলনে নামলেন ফুটবলারা। জেমি ডে এবং তার স্বদেশি সতীর্থরা ক্যাম্প শুরুর প্রথম দিন থেকে যোগ দেননি। ২৯ অক্টোবর ইংল্যান্ড থেকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অধিনায়ক জামাল ভূঁইয়াও যথারীতি বিলম্বে যোগ দিচ্ছেন ক্যাম্পে। তারও ২৯ অক্টোবর ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেয়ার কথা।

প্রধান কোচ জেমি এবং বাকি ফুটবলাররা যোগ দেয়ার পরই পূর্ণতা পাবে জাতীয় দলের ক্যাম্প। পুরোদমে অনুশীলন শুরু হবে তারপরই। এর আগে স্থানীয় দুই কোচ খেলোয়াড়দের ফিটনেস নিয়েই কাজ করবেন। কারণ, অনেক দিন খেলার বাইরে থাকায় ফুটবলারদের ফিটনেস ফিরিয়ে আনাই কঠিন চ্যালেঞ্জ। প্রথম দিনে ১৫ ফুটবলার নিয়ে ফিজিক্যাল ট্রেনিং করিয়েছেন স্থানীয় কোচরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন !

চিরিরবন্দর আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার নিজের ভাগ্য নিজেকেই বদলাতে হবে সাবলম্বি হয়ে

বোদায় ৯৫টি দুর্গামন্ডপে অনুদানের ডিও লেটার বিতরণ

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং মাটিতে পড়ে দুই শ্রমিক আহত

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার প্রতিবাদ সমাবেশ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডে আবু মুঈদ রুবেল ব্ল্যাকবোর্ডের পক্ষে ব্যাপক গণসংযোগ

সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই – মনোরঞ্জন শীল গোপাল এমপি

কু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন ।

তালিমের নামে কিছু মহিলা গ্রামে গ্রামে ঘুরে বেহেস্তের টিকিট বিক্রি করছেন ,,,,,বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ