Wednesday , 7 October 2020 | [bangla_date]

নোয়াখালীতে এবার চার টুকরো করা হলো গৃহবধূকে

নোয়াখালীতে এবার চার টুকরো করা হলো গৃহবধূকে
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জেলার সুবর্ণচরে নূর জাহান বেগম (৪২) নামে এক গৃহবধূকে চার টুকরো করে কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ
নিহত নূর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তার মাথা আর কোমরের অংশ রয়েছে। জানান, ওই গৃহবধূকে কেটে চার টুকরো করে হত্যা করা হয়েছে। তবে তার শরীরের বুক ও পায়ের অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি।

নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে গিয়ে টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে তিনি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে মায়ের মরদেহ শনাক্ত করেন।

ওসি সাহেদ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৮জন

দিনাজপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মানবাধিকার শীর্ষক দিনব্যাপী কর্মশালা

পীরগঞ্জে গত ১০দিনে করোনায় তিনজন আক্রান্ত

হরপিুরে সাংবাদকিরে মায়রে মৃত্যুতে উপজলো প্রসেক্লাবরে শোক প্রকাশ

বালিয়াডাঙ্গীতে আর্ন্তজাতীক নারী দিবস পালন

পীরগঞ্জে দুইশত ছিন্নমুলের মাঝে কম্বল বিতরণ

সেতাবগঞ্জ রনগাঁও কাটাবাড়ি মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় জামায়াতে ইসলামী কর্তৃক সিরাতুন্নবী(সাঃ)মাহ্ফিল

বিরল উপজেলার শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার