Monday , 12 October 2020 | [bangla_date]

ভিমরুলের কামড়ে দশ শিক্ষক আহত

অনলাইন ক্লাস নিয়ে মাধ্যমিক শিক্ষকদের ওয়ার্কশপের সময় ভিমরুলের কামড়ে ১০ জন প্রধান শিক্ষক আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট স্কুল মিলনায়তনে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, বড়হর স্কুল ও কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, উনুখা পাগলাপীর স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, মোহনপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন এবং মোহনপুর কে এম ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আবু হান্নানকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন ওই স্কুলের মিলনায়তনে জুম অ্যাপ ব্যবহারের মাধ্যমে স্কুলে অনলাইন ক্লাস পরিচালনা বিষয়ে একদিনের ওয়ার্কশপের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস। এতে ৭০ জন প্রতিষ্ঠান প্রধান অংশ নেন। ওয়ার্কশপ চলাকালে মিলনায়তনের জানালা দিয়ে হঠাৎ একদল ভিমরুল প্রবেশ করে শিক্ষকদের আক্রমণ করে। এতে বেশ কয়েকজন প্রতিষ্ঠান প্রধান আহত হয়েছেন। 

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে “রাস্তায় গাড়ি আটকিয়ে হাতি দিয়ে চাঁদাবাজির সময় আটক, মাহুতদের কারাদণ্ড

যে মাঠে খেলা শুরু রাণীশংকৈলের স্বপ্না ও সোহাগীর

বীরগঞ্জে বেড়েছে ভোজ্য তেলের দাম

হাবিপ্রবিতে সুষ্ঠু পরিবেশে “বি” ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুর শহরে প্রায় দুই বছর ধরে রাস্তার কাজ অসমাপ্ত অতিষ্ট পৌরবাসীর ঘন্টাব্যাপী মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সরকারি ঘর প্রদানের নামে টাকা নেয়ার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নিবেন —-ইউএনও ,

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

ঘোড়াঘাটে দুস্থ শীতার্তদের মাঝে বিএনপির ডা. জাহিদ হোসেনের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার পুলিশ