Wednesday , 14 October 2020 | [bangla_date]

ভূমিহীনদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বেলডাঙ্গী জনসংগঠনের ভূমিহীনের বিরুদ্ধে থানায় দায়ের করা মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারে দাবীতে সংবাদ সম্মেলন করেনছেন ভূক্তভোগী ভূমিহীনরা। মঙ্গলবার দুপুরে উপজেলা বৈরচুনা ইউনিয়নের রাণীঘাট মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বেলডাঙ্গী ভূমিহীন জনসংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ওই সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক।
লিখিত বক্তব্যে দাবী করা হয়, বেলডাঙ্গী মোল্লাপাড়া গ্রামের রাজ্জাক এর জমিতে আমন ধান লাগানোর জন্য পুকুর হতে পানি সেচের উদ্দেশে শ্যালো মেশিন বসানো হয়। সে সময় ওই এলাকার আঃ গণি এসে বাঁধা দিলে বিবাদী কোন রকম তর্ক বিতর্ক ছাড়াই শ্যালো মেশিন নিয়ে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গরু ব্যবসায়ী আঃ গণি সহ কয়েকজন ক্ষমতাধর ব্যক্তি পূর্ব শত্রæতার জের ধরে এক নাবালিকা কন্যাকে জড়িয়ে বিভিন্ন আপত্তিকর ও মিথ্যা তথ্য পরিবেশন করে বেলডাঙ্গী ভূমিহীন জনসংগঠনের ৬জনের বিরুদ্ধে গত ৯ই সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। এটি ছাড়াও ভূমিহীনদের এলাকা ছাড়া করতে ক্ষমতাধর মহলটি ২০জন ভূমিহীনের বিরুদ্ধে ৭টি মিথ্যা মামলা করে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়। এ সময় ভূক্তভোগী ভূমিহীনরা এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর লেখক পরিষদের রংধনু কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন-আবৃত্তি ও সহিত্য কর্মীদের সম্মাননা প্রদান

হরিপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

ফুলবাড়ীতে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁওয়ে আমন রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

বোচাগঞ্জে শুকরিয়া আদায়

বোচাগঞ্জে শুকরিয়া আদায়

রামপুরে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন

স্কাউটের প্রতিষ্ঠাতা বিপি’র জন্মদিন পালিত

ডিস লাইনে সেটাপবক্স বাতিল দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও স্বারকলিপি

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত  কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক  উন্মোচন ৫ ডিসেম্বর

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক উন্মোচন ৫ ডিসেম্বর

পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা