Thursday , 15 October 2020 | [bangla_date]

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে এদেশের সকল ধর্মের মানুষের শান্তির আবাসভূমি -এমপি মনোরঞ্জন শীল গোপালগঞ্জে

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ সকল ধর্মের শান্তির আবাসভূমিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশে বসবাসরত প্রত্যেক জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সকল ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করেছেন। এদেশ একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, এদেশ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। এদেশে প্রত্যেক মানুষ যাতে স্বাধীনভাবে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সে লক্ষ্যে সহযোগিতা প্রদান করছে।
১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার বোচাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধাান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপজেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অর্ন্তভূক্ত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাকে পুজার উপহার স্বরুপ শাড়ী ও পাঞ্জাবী এবং প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান এবং মন্ডপ সংস্কারের ও দুস্থদের মাঝে ৪৪ হাজার ৫শ ৫০ টাকা চেক প্রদান করেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবত, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, বোচাগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরভদ্র রায়, সাধারন সম্পাদক বিশ^নাথ চক্রবর্তী, অধ্যক্খ সুব্রত কুমার অধিকারী প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের মির্জার সাক্ষাৎ

হাবিপ্রবির সাথে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি লি.এর সমঝোতা স্মারক স্বাক্ষর

বঙ্গবন্ধু কন্যার সুষ্ঠ পানি ব্যবস্থাপনায় ফসলের উৎপাদন বেড়েছে -হুইপ ইকবালুর রহিম এমপি

বিরামপুরে ‘পদ্মা’র পর ‘সেতু’ও মারা গেল \ বেঁচে রইল ‘স্বপ্ন’

দেশের সব পাঠাগারগুলি নষ্ট করে দিয়েছে সরকার -মির্জা ফখরুল

হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে ফারিয়ার মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সভা মীরডাঙ্গী স্কুলে অনুষ্ঠিত

দুর্গা পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুজা আনুষ্ঠানে বাধা সৃষ্টিকারী যেই হোক না ছাড় দেয়া হবে না