Wednesday , 28 October 2020 | [bangla_date]

১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১ : অপর সহযোগি পলাতক -জেলা পুলিশের সংবাদ সম্মেলন

১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আবু সাঈদ (২১) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
এ সময় অপর সহযোগি আমানুল্লাহ ওরফে আমান (৪৫) পালিয়ে যায়। বুধবার (২৮ অক্টোবর) এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও জেলাপুলিশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো: আব্দুল্লাহ, ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিআরটিসি কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম।

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকড়া দলুয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে আবু সাঈদ (২১) কে ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় অপর সহযোগি একই ইউজেলার বেলসারা (ধরিয়া বেলসারা) গ্রামের জোসেফ আলীর ছেলে আমানুল্লাহ ওরফে আমান (৪৫) একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে আরও ৩ হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ।

পরবর্তীতে আবু সাঈদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় জড়িত থাকায় বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকড়া গ্রামের সামসুল হকের ছেলে শাজাহান (২৩), হারুন অর রশিদ (৪০) ও দুলাল হোসেন (৩১) কে ধরতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তারা পালিয়ে গেলেও বাড়ি থেকে ১২০ পিস ইয়াবা, ৮৫টি গ্রামীন সিমকার্ড, ১৮ টি রবি সিম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী ও সদর থানায় মাদক দ্রব্য আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মোবাইল ব্যবসায়ীর টাকা ছিনতাই গ্রেফতার-৩ পুলিশের সংবাদ সম্মেলন

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে মারা গেলো ৩ দিনের শিশু

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর পৌর ও বীরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন এবং অনুমোদন

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ এঁর মৃত্যু বার্ষিকী পালিত

দিনাজপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর আগমনে ফুলেল শুভেচ্ছা

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীকে সংবর্ধনা

৫ দফা দাবী বাস্তবায়নের দাবিতে সেতাবগঞ্জ চিনিকলে প্রতিবাদি ফটক সভা

১৬ বছরে বাংলাদেশ প্রতিদিনের ইফতার মাহফিলে বক্তারা বাংলাদেশ প্রতিদিন আগামীতেও দেশের এবং দেশের মানুষের কল্যানে ও উন্নয়নের কথা বলবে

ঠাকুরগাঁওয়ে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন