Wednesday , 7 October 2020 | [bangla_date]

এবার এইচএসসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের কারণে এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা হবে না। এসব শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বর এই মূল্যায়নের কাজটি করা হবে।

বুধবার অনলাইনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের এইচএসসি শিক্ষার্থীরা দুটি পাবলিক পরীক্ষা দিয়ে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে। যারা এসএসসি পাসের পর এইচএসসিতে (কেউ বিজ্ঞান থেকে বাণিজ্য বা মানবিকে ভর্তি) বিভাগ পরিবর্তন করেছেন, তাদের মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিভাগ পরিবর্তন করা শিক্ষার্থীদের বিষয়টি ঠিক করবে।এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার ভর্তির ক্ষেত্রে কি হবে—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ শিক্ষার ভর্তি কিভাবে হবে এখনই বলা সমীচিন হবে না। আলাপ–আলোচনা করে ঠিক করা হবে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কিভাবে হবে।শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মাসে এই পরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়েই মূলত আলোচনা চলছিল। এর মধ্যেই শিক্ষামন্ত্রী জানালেন এ কথা।

পরীক্ষায় ১৩ লাখের বেশি পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে করোনার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের মহাসড়কের দশমাইল যাত্রী ছাউনীটি ফল ব্যবসায়ীদের দখলে !

পীরগঞ্জ সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

বীরগঞ্জে মহলিাকে মারপটিরে ঘটনায় ভাংচুর থানায় অভযিোগে গভীর রাতে বাড়-িঘরে অগ্নসিংযোগ

দিনাজপুরে বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুরে আশ্রায়ন প্রকল্পের ২৫টি ভুমিহীন পরিবারকে উচ্ছেদ চক্রান্ত ও জুলুম নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে কিশোরের আত্মহত্যা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা কৈশরকালীন স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা সপ্তাহ পালিত

দিনাজপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন মেয়রের

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশীর দাফন সম্পন্ন সম্পন্ন