Saturday , 3 October 2020 | [bangla_date]

দিনাজপুরে পল্লীশ্রী’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

দিনাজপুর প্রতিনিধি ঃদিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র সহযোগিতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে বালুবাড়িস্থ পল্লীশ্রী প্রধান কার্যালয়ের হলরুমে দিনাজপুর জেলার মোট – ২৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। উক্ত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষাথর্ীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন সংগঠনের নির্বাহী পরিচালক শামিম আরা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লীশ্রী’র ব্যবস্থাপনা কর্মকর্তা সেলিম রেজা, প্রোগ্রাম ম্যানেজার, শামসুন নাহার, প্রোগ্রাম ম্যানেজার, সৈয়দ মোস্তফা কামাল, প্রোগ্রাম ম্যানেজার (ঋন কর্মসূচী), মোঃ আসলাম শেখ, কর্মসূচী সমন্বয়কারী (ঋন কর্মসূচী), মাহফুজা নাজনীন, কর্মসুচী সমন্বয়কারী, (সমৃদ্ধি) সহ আরও অনেকে। নির্বাহী পরিচালক উপস্থিত শিক্ষাথর্ীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, পল্লীশ্রী সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এই শিক্ষা বৃত্তি প্রদান এর উদ্যোগ গ্রহন করেছে। এক্ষেত্রে শিক্ষাথর্ীদেরও তাদের নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় বঞ্চিত মানুষের প্রতি তাদের সামথর্যনুযায়ী কিছু দায়িত্ব পালনের পরামর্শ দেন। তাদের কে নিজের পড়াশুনার পাশাপাশি তাদের আশেপাশে যারা অর্থ কষ্টে নিজের পড়ালেখা চালিয়ে যেতে পারছে না তাদের কে সহযোগিতা করার কথা বলেন। শুধু পড়ালেখার ক্ষেত্রে নয় সমাজে বিদ্যমান সকল সামাজিক অবক্ষয় প্রতিরোধে নিজেদের সচেতন হওয়াসহ ও অন্যদেরও সচেতন করার কথা বলেন। সর্বোপরি তাদের প্রতি এই সমাজ , সমাজের মানুষ ও দেশের উন্নয়নে ইতিবাচক দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ

বীরগঞ্জ-কাহারোলে নেতাকর্মীদের উদ্দেশ্যে মনোরঞ্জন শীল গোপাল নৌকার বিজয় নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ৬৫ বছর বয়সে প্রথম পরীক্ষা করালেন আজিজুল

যথাযোগ্য মর্যাদায় হাবিপ্রবিতে জেল হত্যা দিবস পালিত

রানীশংকৈলে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা

বোচাগঞ্জে সম্পত্তির মালিক দাবী করে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের জয়িতা মহসিনার জীবন-সংগ্রামের গল্প

বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে হারুন সভাপতি ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি