Sunday , 11 October 2020 | [bangla_date]

পীরগঞ্জে ছাত্রদলের কমিটিতে মাদকাসক্ত ও বিবাহিতরা প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের নবঘোষিত আহ্বায়ক কমিটি অগঠনতান্ত্রিক, মাদকাসক্ত ও বিবাহিতদের নিয়ে ঘোষণা করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে নবঘোষিত আহ্বায়ক কমিটির একাংশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ণিমা কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে নব ঘোষিত উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান কর্ণেল দাবী করেন, টাকার বিনিময়ে মাদকাসক্ত, অছাত্র, বিবাহিত এবং ছাত্রলীগ করেন এমন তরুণদের নিয়ে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নব ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল দাবী করে ত্যাগী কর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবী জানান তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মেজবাহল পারভেজ সূর্য, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান, কলেজ কমিটির আহ্বায়ক মাসুম পারভেজ, উপজেলা আহ্বায়ক কমিটির কার্যকারি সদস্য শরিফুল ইসলাম প্রমূখ।
বক্তারা আরো বলেন, উপজেলা বিএনপির নেতাকর্মীদের মতামত না নিয়েই জেলা ছাত্রদলের নেতারা অগঠনতান্ত্রিক ভাবে এই কমিটি গঠন করেছেন। সেখানে অছাত্র ও মাদকাসক্তদের প্রাধান্য দেওয়া হয়েছে। তাই অনতিবিলম্বে নবঘোষিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও প্রকৃত ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করার দাবী জানান তারা।
এ সময় সংবাদ সম্মেলনে উপজেলা আহ্বায়ক কমিটি, পৌর আহ্বায়ক কমিটি ও কলেজ আহ্বায়ক কমিটির মোট ১৭ জন নেতা পদত্যাগ ঘোষণা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা পঞ্চগড়, ২১ জুলাই উদ্বোধন

পীরগঞ্জে দেড় শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দিনাজপুরের রাজবাটি সবজি বাগান আদর্শ গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীসহ ১২৬জনের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জে নাারীর মাথার চুল কেটে দেওয়ায় চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

নবরূপীর মাসিক আসরে বাবা-মেয়ের হৃদয়ের মুর্চ্ছনায় সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ করে শ্রোতাদের

বোচাগঞ্জ উপজেলা চাউল কল মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা

কাহারোলে সমাজসেবার অনুদান বিতরণ

তেঁতুলিয়া পিআইও অফিসে স্ব-পদে ৯ বছর কার্যসহকারী জহিরুলের খুঁটির জোর কোথায়