Saturday , 17 October 2020 | [bangla_date]

পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৬ তম সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি : ‘মুনাফার নষ্ট বৃত্তে বন্দী আমার শিক্ষা খাত আঁধারের এই বৃত্ত ভেঙ্গে আনো রাঙ্গা প্রভাত, এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৬ তম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩ টায় পীরগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূন্য সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয়। সম্মেলনের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ ছাএ ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক সফুরা বেগম। পীরগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির পীরগঞ্জ উপজেলার শাখার সভাপতি এনামুল হক দুলাল, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাড.আবু সায়েম। আরো বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়নের ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রভাত সমির শাহজাহান আলম ও সাবেক ছাত্রনেতা শামীম ইসলাম প্রমুখ। সভা শেষে কাউন্সিলরগন পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সম্মেলনে মিলিত হয়। পরে প্রেসক্লাবে রাত ৯ টায় তাবিবুর রহমান দিপুকে সভাপতি শুভ শর্মাকে সাধারণ সম্পাদক ও অপূর্ব শর্মা অপুকে সাংগঠনিক সম্পাদক সহ ১৯ সদস্য বিষিস্ট একটি কমিটি ঘোষনা করেন ছাত্র ইউনিয়নের ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাভাবিক প্রসবেই দৃষ্টান্ত স্থাপন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

হরিপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতার মৃত্যু : বিএনপির শোক

বীরগঞ্জে শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

খানসামায় নদীতে রাবার ড্যাম ও খাল খনন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন, হাজারো কৃষকের স্বপ্ন পূরণ

শৈত্যপ্রবাহ অব্যাহত, সামনে বৃষ্টির সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে জমি দখল নিয়ে উত্তেজনা !

ফুলবাড়ীতে ট্রাক্টর ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত-২জন

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে দিনাজপুর থেকে বাংলাবান্ধা পর্যন্ত গোলাপী সড়ক শোভাযাত্রা ও পথসভা

‘সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে শেখ হাসিনার বিকল্প নেই’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে মহা শ্মশান ঘাট-কালীমন্দিরের গাছ দূষ্কৃতিকারীরা কর্তন ও ভেঙ্গে ফেলায় ইউএনও বরাবরে অভিযোগ