Wednesday , 28 October 2020 | [bangla_date]

পুকুরে মিলল হলুদ কচ্ছপ

ভারতের পশ্চিমবঙ্গের একটি পুকুরে পাওয়া গেছে হলুদ রঙের কচ্ছপ। মঙ্গলবার দেশটির বন বিভাগের কর্মকর্তারা কচ্ছপটিকে উদ্ধার করেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে পাওয়া গেল হলুদ রঙের বিরল কচ্ছপ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এর আগে গত জুলাইয়ে ওডিশায় একই রঙের একটি কচ্ছপ পাওয়া গিয়েছিল। ভারতীয় বন বিভাগের কর্মকর্তা দেবাশীষ শর্মা গত মঙ্গলবার টুইটারে সদ্য উদ্ধার করা কচ্ছপটির ছবি প্রকাশ করেছে। দেবাশীষ বলেন, পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি পুকুরে কচ্ছপটির খোঁজ পাওয়া যায় এবং পরে সেটিকে উদ্ধার করা হয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন, জিনগত পরিবর্তন থেকে কচ্ছপটির গায়ের রং হলুদ হয়ে থাকতে পারে।
টুইটারে দেবাশীষ শর্মা লিখেছেন, ‘আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি পুকুর থেকে একটি হলুদ কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এটি বেশ বিরল কচ্ছপ।’
এদিকে এই হলুদ রঙের কচ্ছপটির ছবি টুইটারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কচ্ছপটির প্রতি অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে। ভারতের বন বিভাগের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা কচ্ছপের এই ছবি রিটুইট করেছেন।
দেবাশীষ শর্মা আরও লিখেছেন, ‘এ নিয়ে দ্বিতীয়বারের এ ধরনের কচ্ছপ পাওয়া গেল ভারতে। এর আগে ওডিশার বালাসোরে এমন কচ্ছপ পাওয়া গিয়েছিল। অবশ্য এটি এখনো স্পষ্ট নয় যে এটি নতুন জাতের কচ্ছপ নাকি জিনগত পরিবর্তন থেকে এমন হয়েছে।’

বন্য প্রাণিবিষয়ক তত্ত্বাবধায়ক ভানুমিত্র আচার্য বলেছেন, ‘এটি একটি বিরল কচ্ছপ। খোলসসহ কচ্ছপটির পুরো দেহই হলুদ রঙের। আমি এমন কচ্ছপ আগে কখনো দেখিনি।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সহকারি শিক্ষকপদে নিয়োগ জটিলতা নিরসনের দাবীতে দিনাজপুরে মানববন্ধন

গর্ভেশ্বরী শ্মশান উন্নয়নে ব্যাফেল ড্র’র  ২য় পুরস্কার অটো চার্জার পেলেন অর্জুন

গর্ভেশ্বরী শ্মশান উন্নয়নে ব্যাফেল ড্র’র ২য় পুরস্কার অটো চার্জার পেলেন অর্জুন

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধনী উদ্যাপন

বীরগঞ্জে ইনটেনজিবল ও টেনজিবল কালচারাল হ্যারিটেজ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস দিনের অর্ধেক সময় কুয়াশা আর বাকি সময় উত্তরের হিমেল বাতাসে কাহিল মানুষ

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যার দিবস ঘোষনার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সাংবাদিক শাওন অসুস্থ

তেঁতুলিয়ায় শিশু হত্যায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

রানিশংকৈলে মাদক বিরোধী সামাজিক সংগঠন ‘মানব’ এর শুভসূচনা

বীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান