Monday , 12 October 2020 | [bangla_date]

বাংলাদেশ অসাম্প্রদায়িকতার প্রতীক -এমপি মনোরঞ্জন শীল গোপাল

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সব ধর্মের মানুষের রক্তে গড়া আমাদের লাল-সবুজের পতাকা এদেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। তিনি বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান- সব ধর্মের ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। সব ধর্মই বলে মানবতার উপর কোনো ধর্ম নেই। তাই দেশে শান্তি বজায় রাখতে হলে ধর্মের কোনো বিকল্প নেই।
১২ অক্টোবর ২০২০ সোমবার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জাতীয় সংসদ সদস্য মহোদয়ের সেচ্ছাধীন তহবিল এবং ধর্ম মন্ত্রণালয় কর্তৃক দুঃস্থ ব্যক্তিদের মাঝে নগদ অর্থ ও চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মনোজ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়।
শেষে জাতীয় সংসদ সদস্য মহোদয়ের সেচ্ছাধীন তহবিল হতে ৪৪ জন দুঃস্থ ব্যক্তির মাঝে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান এবং ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ১৭ জন দুঃস্থ ব্যক্তিদের মাঝে ১৮ হাজার টাকা করে চেক বিতরন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ড্রিমার্স বাংলাদেশের ঈদ বাজার সামগ্রী বিতরণ

হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্যকথার যৌথ আয়োজনে ৭ জুন প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য সম্মেলন উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

বীরগঞ্জে দাঁপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ট্রাক্টর, ধবংস হচ্ছে রাস্তাঘাট

আটোয়ারী আ’লীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

‘চাঁদনী রাইতে নিরজনে’’ আলোচিত গান নিয়ে নৃত্যনাট্য নির্মাণ করেছে তা-থৈ নৃত্যাঙ্গন

ঠাকুরগাঁওয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নর্থ বেঙ্গল আ্যগ্রো ফার্মস লিমিটেডের বাগানবাড়ির কৌতুহলী

হরিপুরে টায়ার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

৪৮ ঘন্টা পর কিশোরের মরদেহ ফেরত দিল ভারতের বিএসএফ