Monday , 12 October 2020 | [bangla_date]

বোচাগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল আটক

বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের মাহেরপুর গ্রামের সন্টু চন্দ্র দাস নামের এক ব্যবসায়ীর কাছ থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল আটক করা হয়।
জানা গেছে, অাজ ১২ অক্টোবর সোমাবার বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের মাহেরপুর হাটে সরকার কর্তৃক খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হত দরিদ্রদের জন্য ১০টাকা কেজির নির্ধারিত ৩০ কেজি চাল বিতরন করা হয়। ঐ দিন বিকালে উক্ত সরকারি চাল মৃত নরেন চন্দ্র দাসের ছেলে সন্টু চন্দ্র দাস একটি চার্জার অটোতে ১৫ বস্তা সরকারি সীলমোহরকৃত চাল অন্যত্র বিক্রির জন্য নিয়ে গেলে এলাকাবাসী অটো রিক্সাটিকে আটক করে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সপোর্দ করে। এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল উক্ত চাল ব্যবসায়ী সন্টু চন্দ্র দাসকে তার কার্যালয়ে এনে মুচলেকার মাধ্যমে চাল বাজেয়াপ্ত করে তাকে ছেড়ে দেয়। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ,এইচ,এম তৌহিদুল্লাহ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিব্যেন্দ নাথ সহ সাংবদিকগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

‘তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির  যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিনাজপুরের রনি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিনাজপুরের রনি

পার্বতীপুর পৌর নির্বাচন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ করে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহ শুরু

বালিয়াডাঙ্গী বিএনপি কাউন্সিলে হামলা: মহাসচিবের ভাইয়ের গাড়ি ভাঙচুর ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার

চিরিরবন্দরে জামায়াত নেতার বিএনপিতে যোগদান

দল থেকে বহিস্কার হয়ে মিষ্টি মুখ করলেন বিএনপি নেতা

মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

দেশে বাস্তবায়িত সব মেগা প্রকল্পের আদলে দিনাজপুরের এক হোটেলের তোরণ !

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা