Wednesday , 21 October 2020 | [bangla_date]

মাশরাফির দুই সন্তান করোনায় আক্রান্ত

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দুই সন্তান হুমায়রা মর্তুজা ও সাহেল মর্তুজা।

ঢাকায় মাশরাফির একটি ঘনিষ্ঠ সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে হুমায়রা ও সাহেল শারীরিকভাবে সুস্থ এবং হোম কোয়ারেন্টানে রয়েছে বলে জানিয়েছেন সেই সূত্রটি।
বছরের জুন মাসে স্ত্রী সুমনা হক সুমিসহ করোনায় আক্রান্ত হন মাশরাফি। ওই সময় তার পরিবারের আরও কয়েকজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। তবে সুস্থ ছিল দুই সন্তান হুমায়রা ও সাহেল।

কিন্তু বাবা-মা সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান। শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।
জানায়, ৮-১০ দিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দেয় হুমায়রার। পরে পাঁচ দিন আগে সাহেলেরও জ্বর হলে করোনা টেস্ট করানো হয়। তখন দু’জনেরই পজিটিভ রিপোর্ট আসে।

আশার খবর হলো, বর্তমানে তাদের জ্বর নেই। সুস্থ আছে হুমায়রা-সাহেল। মাশরাফির ঢাকার বাসায়ই চিকিৎসা চলছে তাদের।
ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি। সর্বশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই সিরিজেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন এই ক্রিকেট তারকা। এরপর করোনার ধাক্কায় আর ক্রিকেটে ফেরা হয়নি। এই সময়টা নিজের সংসদীয় এলাকায় কাটান বাংলাদেশের সফলতম অধিনায়ক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে কাজ করার চেষ্টা করছি –এমপি হাফিজ

পার্বতীপুরে ডিস ব্যাবসার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পিপুল হত্যাকান্ড সংঘটিত

পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যপী ফ্রি হাড়জোড়-বাতব্যথা ও নাক-কান-গলা রোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প

পীরগঞ্জে বিলের কচুরিপানা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার

বীরগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

বীরগঞ্জে শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের আলোচনা সভা

বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‌্যালী আলোচনা সভা ও যুবক-যুবতীদের মাঝে চেক বিতরণ

রানীশংকৈলে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রতিযোগিতা