Friday , 13 November 2020 | [bangla_date]

উত্তর বঙ্গের প্রথম থ্রি ডি স্পীড ব্রেকার বীরগঞ্জে

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে থ্রি ডি স্পীড ব্রেকার তৈরী করা হয়েছে ।

শুক্রবার সারাদিন ব্যাপী দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের উপর পৌরসভা কার্যালয়ের সম্মুখে ঐ থ্রি ডি স্পীড ব্রেকার টি বানানো হয়। বীরগঞ্জ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এসময় কাজ করেন সজীব রায়, রিপন, দিয়া রহমান,সুমাইয়া ,আব্দুল্রাহ আল মাহমুদ,জাকরিয়া হোসেন,শুভ দাস,গোলাপ রহমান প্রমূখ।

Science Club Birganj – SCB সভাপতি নোমান চৌধুরী মুন্না বলেন,যথাযথ কতৃপক্ষের অনুমতি নিয়েই অমরা থ্রি ডি স্পীড ব্রেকার তৈরী করছি। এর আগে দক্ষিন বঙ্গে এই ত্রিমাত্রিক স্পীড ব্রেকার তৈরী করা হলেও উত্তর বঙ্গে এটিই প্রথম।
বীরগঞ্জ বিজ্ঞান ক্লাবের সাধারন সম্পাদক ফয়জুর রহমান সজীব বলেন,পাশ্চাতের উন্নত বিশ্বে প্রচলিত হলেও আমাদের দেশে এই প্রযুক্তি নতুন । । দুর্ঘটনা রোধ এই ত্রিমাত্রিক স্পীড ব্রেকার আধিক কার্যকর।এর বিশেষত্ব হচ্ছে দুর থেকে এটি প্রচলিত স্পীড ব্রেকারের মত উঁচু দেখা গেলেও আসলে তা উঁচু নয় বরং রং দিয়ে অংকিত। ফলে স্পীড ব্রেকারের কারনে সংঘটিত দুর্ঘটনা যেমন প্রতিরোধ হবে, তেমনি গতি রোধক হিসাবেও এই থ্রি ডি স্পীড ব্রেকার যথাযথ কাজ করবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় উচ্চ মূল্যের ফল ও ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

বীরগঞ্জে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের আয়োজনে ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান পাভেল তালুকদার আর নেই!

নবাবগঞ্জে একই রাতে ২০টি খড়ের গাদায় অগ্নি সংযোগ

তেতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে  নিয়ে দিনব্যাপী কর্মশালা

তেতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে দিনব্যাপী কর্মশালা

দিনাজপুর চেম্বারের বার্ষিক সাধারন সভায় বিশেষ সম্মাননা ও উপবৃত্তি প্রদান

ঠাকুরগাঁওয়ে পিতার মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন প্রতিবন্ধী সন্তান

খানসামায় কয়েলের আগুনে বাড়ি ভষ্ম, ৬ প্রাণীর মৃত্যু

ঘোড়াঘাটে ব্যক্তি উদ্যোগে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ

কম্বাইন্ড হারভেস্টার যুগে প্রবেশ করল ঠাকুরগাঁও সুগার মিল