Sunday , 1 November 2020 | [bangla_date]

করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৬৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ৩ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৪১ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৬২০টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৬৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯ হাজার ২৫২ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১টি।

রোববার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৯৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৪২ শতাংশ।

রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৬৪ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৫১৩ জন (৭৭ দশমিক শূন্য এক শতাংশ) ও নারী এক হাজার ৩৪৮ জন (২২ দশমিক ৯৯ শতাংশ)।

করোনায় মোট মৃতের ৫ হাজার ৯৪১ জনের মধ্যে ৪ হাজার ৫৬৮ জন ‍পুরুষ ও মহিলা এক হাজার ৩৭৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ৬ জন এবং ষাটোর্ধ্ব ৯ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ৩ এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে দূর্বল করা হলে ভারত ও আমেরিকাকে দূর্বল করা হবে—–নৌপরিবহন প্রতিমন্ত্রী

আরএম ফাউন্ডেশন ছিন্নমূল মানুষদের তুলে দিলেন একবেলা আহার

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সভাপতি মুকুল সম্পাদক আলমগীর

সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে ব্যাটমিন্টন প্রতিযোগিতা

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১, আটক

আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বীজ চাষ করে কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছেন- আরশেদ আলী

দেশের ইতিহাসে একটি ভালো সুন্দর নির্বাচন হয়েছে -আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা এমপি

রাণীশংকৈলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন স্বপ্না ও সোহাগিকে গণসংবর্ধনা