Wednesday , 25 November 2020 | [bangla_date]

করোনায় ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুলের মৃত্যু

করোনায় ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুলের মৃত্যুরাশেদুল ইসলাম
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম (৪৫) মারা গেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৩-১৪ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন রাশেদুল ইসলাম। ৮ দিন আগে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সর্বশেষ তার অবস্থা অবনতি হলে দুদিন আগেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই আজ মারা যান তিনি।

রাশেদুলের বাড়ি দিনাজপুরে। রাজধানীর মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকতেন তিনি। রাশেদুলের স্ত্রী আরজিনা খাতুনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সুস্থ হয়ে গেছেন তিনি। তাদের একটি ছেলে সন্তান আছে।

রাশেদুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবুসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিএমআরএ নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আ’লীগের বিক্ষোভ মিছিল

ইয়াবা সেবনে প্রমাণ পাওয়ায় চেয়ারম্যান ছালামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুপারিশ ইউএনও’র

কুমিল্লায় নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলরসহ নিহত ২

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হরিপুরে ইউপি নির্বাচন:২৩ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাণীশংকৈলে “নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন” উদ্যোক্তাদের মিটআপ ও বৃক্ষরোপণ কর্মসূচি ।

ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়ির কারাদন্ড

রানীশংকৈলে বেকারির কারখানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবসটির স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতিসৌধ জাদুঘর আড়াই বছরেও চালু হয়নি

পীরগঞ্জে এমপি হাফিজ উদ্দীন আহম্মেদকে পল্লী বন্ধু সমবায় সমিতি ও এলাকাবাসির পক্ষ থেকে সংবর্ধণা