Wednesday , 25 November 2020 | [bangla_date]

করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রধানমন্ত্রী -রমেশ চন্দ্র সেন এমপি

ঠাকুরগাঁও : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি) বলেছেন,দেশের জনগনের মানসম্মত স্বাস্থ্য সেবা ও মহামারি করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ঠাকুরগাঁও সদর হাসপাতালে ব্যবস্থা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রমেশ চন্দ্র সেন আরো বলেন,আমাদের হাসপাতাল গুলোতে প্রতিটি রোগী যাতে শতভাগ চিকিৎসা সেবা পায় সেজন্য যারা চিকিৎসক আছেন তাদের লক্ষ্য রাখতে হবে। সকল রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। যেহেতু করোনার ভাইরাসের একটা সময় যাচ্ছে সেক্ষেতে হাসপাতালের কর্তৃপক্ষকে সব সময় সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকার চিকিৎসাখাত উন্নয়নের বিভিন্ন রকম কাজ করেই যাচ্ছে। ঠাকুরগাঁও সহ প্রতিটি জেলার হাসপাতলগুলোতে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা হয়েছে। আমরা করোনাকে সাহসিকতার সাথে মোকাবেলা করে পরাজিত করবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। এখন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে করোনা দুর্যোগ দূর করে দেশকে আমরা আলোর পথে নিয়ে যাবো। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন তা আমরা মেনে চললে করোনা থেকে দেশকে রক্ষা করতে পারবো।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা.মাহাফুজুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন,হাসপাতালের তত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগ সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাবেক যুন্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে কেমিস্ট্রি কার্নিভাল

দিনাজপুরে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ ফসল রক্ষায় বিকল্প ব্যবস্থা নিয়ে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে সভা

“ব্রীজটি বিপদজনক” জনদূর্ভোগের প্রতিকার ও সংস্করণ চাই এলাকাবাসী!!

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বখতিয়ার আহমেদ কচির আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত

সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মাদকবিরোধী প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ

ঠাকুরগাঁওয়ে জাল সনদধারী যে শিক্ষকরা চাকরি করেন

দিনাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

আটোয়ারীতে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ার মেধাবী ছাত্র রংপুর কার্মাইকেল কলেজের মামুনুর রশিদ ব্লাড ক্যানসাররোগে আক্রান্ত তার চিকিৎসা জন্য অর্থের প্রয়োজন