Friday , 20 November 2020 | [bangla_date]

জাহিদুর রহমান এমপি’র আশু রোগমুক্তি কামনায় মসজিদ ও এতিমখানায় দোয়া অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপি’র পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহিদুর রহমান এর আশু রোগমুক্তি কামনায় তার নির্বাচনী(পীরগঞ্জ-রাণীসংকৈল) এলাকার বিভিন্ন মসজিদ এতিমখানায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২০ নভেম্বর জুম্মার নামাজ শেষে পীরগঞ্জ উপজেলার মুন্সিপাড়া জামে মসজিদ, নিজ বাজার বড় মসজিদ, পীরগঞ্জ আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ, ব্রাক জামে মসজিদ,বাইতুল আমান জামে মসজিদ, রঘুনাথপুর দারুস সালাম জামে মসজিদ, পুকুর পাড়া জামে মসজিদ, মালগাও হারিয়াকোনা আমিন মাস্টার পাড়া জামে মসজিদ, খটসিংগা বড় মসজিদ, সিঙ্গারোল বড় জামে মসজিদ, পটুয়া পাড়া জামে মসজিদ, কষাবন্দর জামে মসজিদ, মালঞ্চা, আলমপুর, কাঁচন, কোষাডাঙ্গীপাড়া, শালগড়া ও জাবরহাট, বৈরচুনা, ভোমরাদহ ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদ সহ পীরগঞ্জ পীরডাঙ্গী এতিমখানায় জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান-এর রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য গত বুধবার ১৮ নভেম্বর জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান করণা ভাইরাসে আক্রান্ত হন। তিনি পীরগঞ্জ পৌরশহরের মুন্সিপাড়ার নিজ বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন দ্রুত করোনা মুক্ত হয়ে পুনরায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ফিজিয়িান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় দুটি ফামের্সিকে জরিমানা

পীরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে শ্রমিকদের মাঝে অনুদান প্রদান

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ অাসলাম এর নিজ উদ্যোগে দূর্গা পূজা উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরন

ঠাকুরগাঁওয়ে সেবা না পেয়ে ডিসি অফিসের হেল্পডেস্ক ভাঙচুরের অভিযোগ

বীরগঞ্জে জাতীয় শিশু প্রতিযোগিতা উদ্বোধন

বীরগঞ্জে গরু চুরির আতঙ্কে গোয়াল ঘরে রাত কাটাচ্ছেন কৃষক

বীরগঞ্জে গরু চুরির আতঙ্কে গোয়াল ঘরে রাত কাটাচ্ছেন কৃষক

৯শ শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ

হরিপুরে বৃদ্ধা সলেমা বেগমের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর প্রকল্পের একটি ঘর

অবাদ সুষ্ট নির্বাচনের দাবীতে রফিকুল’র সংবাদ সম্মেলন

শহরে নৈশ প্রহরীর সতর্কতায় অগ্নিকান্ড  থেকে বাচঁলো ২’শ দোকান ও প্রতিষ্ঠান

শহরে নৈশ প্রহরীর সতর্কতায় অগ্নিকান্ড থেকে বাচঁলো ২’শ দোকান ও প্রতিষ্ঠান