Wednesday , 4 November 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার-১
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩৪ দিন ধরে অনশনকারী কলেজছাত্রীর পিতার দায়ের করা মামলায় প্রেমিক তাপস চন্দ্র বর্মন (২২) এর পিতা পরেশ চন্দ্র বর্মন ওরফে পরবাসুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও থানা পুলিশ।
মামলার বিবরনে জানা যায়, দীর্ঘ ২ বছর ধরে তাপস চন্দ্র বর্মনের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে ছাত্রীকে তাপস একাধিকবার ধর্ষণ করে। তাপসকে বিয়ে করতে বললেও সে রাজি হয়নি। তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা এ বিষয়ে দীর্ঘদিন টালবাহানা করলে গত ২৪ সেপ্টেম্বর ওই ছাত্রী তাপসের বাড়িতে অনশন শুরু করে। পরক্ষণেই তাপসের পরিবারের সকল সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেখানেই ওই কিশোরী ১ মাস ৪ দিন অনশন করে কোন সুরাহা না হলে তার পিতা সদর থানায় তাপসসহ ৪ জনের নাম উল্লেখ করে ২/৩ জনকে অজ্ঞাত করে অপহরন, ধর্ষন, ধর্ষন সহায়তা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, প্রেমিক তাপস চন্দ্র বর্মন (২২), তার পিতা পরেশ চন্দ্র বর্মন ওরফে পরবাসু (৪৮), ভাই তপন চন্দ্র বর্মন (২৬), মা পার্বতী রানী (৪৫) সহ অজ্ঞাত ২/৩ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মিষ্টি কুমড়ার ফুল থেকে মধু সংগ্রহ

বোদায় ৩ জনের মনোনয়নপত্র জমা প্রদান

ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য !

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২২ উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদের উদ্দ্যোগে দিনাজপুরে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে গ্রাম্য পুলিশের উপর সন্ত্রাসীর হামলা

দিনাজপুরে অটিজম শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ

বোদায় ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৪

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

হাবিপ্রবি’র প্রধান ফটকে যাত্রী ছাউনিতে ভূমি সূতার উদ্দ্যোগে ভাষা সৈনিক কমরেড আসলেহ্ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগারের দ্বিতীয় শাখা উদ্বোধন

‘তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু