Tuesday , 17 November 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৩য় শ্রেণীর সরকারি কর্মচারীদের কর্মবিরতী পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি : পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবীতে ৩য় শ্রেণীর সককারি কর্মচারীদের কর্মবিরতী কর্মসূচী অব্যাহত রেখেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা।
রোববার সকাল ৯টা হতে শুরু করে ১৫দিন ব্যাপী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মবিরতী চলবে বলে জানায় বাকাসসের নেতাকর্মীরা।
তারা আরো জানায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি ভ‚মি অফিসের কার্যালয়ের ৩য় শ্রেণীর সরকারি কর্মচারিরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের ক্ষেত্রে কোন পরিবর্তন আসছে না।
দাবী আদায় না হওয়া পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসূচী চালিয়ে যাবেন বলে জানান তারা।
কর্মচারীরা এ সময় ¯েøাগান দিতে থাকেন একই দেশে সরকারী কর্মচারীদের দু’রকম নীতি চলতে পারে না। এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের বাদ দিয়ে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য তারা জননেত্রী বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের বোদায় নৌকাডুবিতে নিহত পরিবারের মাঝে আথিক সহায়তা প্রদান আওয়ামীলীগ এমন একটি দল যারা বিপদে পড়লে সব সময় মানুষের পাশে থাকে-তথ্যমন্ত্রী

২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মুক্তি পাবে সময়ের জনপ্রিয় শিল্পী লায়লা’র ‘বন্ধে পান খাইতো’

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজিবি দিবস উদযাপন

বীরগঞ্জে নব শিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও শিল্পীদের মাঝে শীতবন্ত্র বিরতণ

রাণীশংকৈল উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জেএসডি ‘র জাতীয় সরকারের দাবিতে সমাবেশ

ঠাকুরগাঁওয়ে এসপিজির ফাঁদে পড়ে নিঃস্ব এলাকার মানুষ

“ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ”র কাজ উদ্বোধন

র‍্যাব নয়, সরকারকেই সেংশন দেয়া উচিৎ: মির্জা ফখরুল

বীরগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয়ে সামনে কেক কেটে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী