Monday , 9 November 2020 | [bangla_date]

ঠাকুরগাঁও ডিবি পুলিশের অভিযানে ১৩১০ পিস ইয়াবা উদ্ধার! আটক ২ জন।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের অভিযানে ১ হাজার ৩১০পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। রোববার রাতে পৌর শহরের চৌধুরী ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম) এর গোপন সংবাদের ভিত্তিতে এই ইয়াবা চালান উদ্ধার হয়। এ সময় ১ হাজার ৩১০পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি দক্ষিণছড়ী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে সালাম ওরফে কালাম (৩৫) ও রানীশংকৈল উপজেলার কাজীরহাট (মালীবস্তি) গ্রামের রমজান আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫)।

রংপুরের দিক হতে ছেড়ে আসা বেস্টওয়ান এন্টারপ্রাইজ নামক যাত্রীবাহী বাসে ২জন মাদক কারবারী অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট বহন করে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম) ডিবির অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের মাধ্যমে ডিবি পুলিশকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

ডিবি পুলিশের একটি টিম পৌরশহরের মেসার্স চৌধুরী ফিলিং ষ্টেশনের সামনের ফাঁকা জায়গায় ওই বাসটিকে থামিয়ে সন্দেহভাজন ২জনকে সাময়িক হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
তাদের আচরণ সন্দেহজনক হলে ২জনকে আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের পায়ুপথে ইয়াবা থাকতে পারে বলে তাদের জরুরী ভিত্তিতে (এনেমা), (ঢুশ) প্রদান করলে আটককৃত হারুনের পায়ুপথ হতে কনডম দিয়ে মোড়ানো ও কাল কসটেপের ভেতর ২টি প্যাকেট হতে ৮১০ পিস ও অপর আটককৃত সালাম ওরফে কালামের পায়ুপথ থেকে একই কায়দায় ৫শ পিস ইয়াবাসহ মোট ১ হাজার ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর হাত ধরেই উন্নয়ন বাস্তবায়ন হ”েছ -এমপি গোপাল

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জুলাই অভ্যুথান উপলক্ষে রাণীশংকৈলে ছাত্রশিবিরের ফ্রি ব্লাড গ্রুপিং

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও বৃক্ষরোপন

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও বৃক্ষরোপন

পীরগঞ্জে রেলওয়ে কর্মচারীকে মারপিট : রেলের যন্ত্রাংশ লুট, থানায় এজাহার

পীরগঞ্জে দোয়েল স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

দিনাজপুরে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ২

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তি নিহত

বীরগঞ্জে “এক্স-পাইলটিয়ান সার্কেল টুর্ণামেন্ট-২০২৩” সিজন-৪ ফাইনাল

সেতাবগঞ্জ খাদ্যগুদামে আমন সংগ্রহের উদ্বোধন