Sunday , 8 November 2020 | [bangla_date]

ঠাকুরগাঁও সদর উপজেলায় নতুন একটি ইউনিয়নের জন্ম হল

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ৮ নভেম্বর (রবিবার) নতুন করে একটি ইউনিয়নের জন্ম হল। আগের ২১টি ইউনিয়নের সাথে নবসৃষ্ট সেনুয়া নামের ইউনিয়ন যুক্ত হয়ে বর্তমানে ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়নের সংখ্যা দাড়ালো ২২টি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

সেবা প্রাপ্তিতে জনদূর্ভোগ, নদী দ্বারা বিভক্তের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ বিবেচনায় জনস্বার্থে ৪ নং বড়গাঁ ইউনিয়নকে বিভক্ত করে ২২ নং সেনুয়া ইউনিয়নকে অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

গত ৫ই নভেম্বর ইস্যুকৃত ১১৯৫ স্মারক পত্র মোতাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউনিয়ন পরিষদ-১ শাখা) এ অনুমোদন দেয়।

সরকারি সেবা প্রাপ্তিতে জনদূর্ভোগ কমাতে জনস্বার্থ বিবেচনায় অত্যন্ত গুরুত্বের সাথে নতুন ইউনিয়ন গঠনে সার্বিক সহযোগিতা করায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি), ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অত্র এলাকাবাসী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা, বাড়বে তাপমাত্রা

দিনাজপুরে বাংলাদেশ স্কাউটস কাব হলিডে অনুষ্ঠিত

ধর্ম আর বিজ্ঞান একে অপরের পরিপুরক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জাঁকজমক ভাবে প্রথমবার রহিমানপুরে ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনে হরিপুরে র‍্যালী ও আলোচনা সভা

বাংলা স্কুলে পুরষ্কার বিতরনকালে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান মনিটরিংয়ের ব্যবস্থা যদি না থাকে তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলতে পারে না

বীরগঞ্জে নিজপাড়া ও ভোগনগর ইউপিতে ভোট গ্রহণ ৩১ জানুয়ারি

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে সার ব্যবসায়ীকে জেল দেওয়ার প্রতিবাদে ৫ টি দোকান বন্ধ রেখেছে সার ব্যবসায়ীরা ‌

হরিপুরে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান