Thursday , 5 November 2020 | [bangla_date]

পীরগঞ্জে সন্ধার পরেই কলেজ বাজার এলাকায় ব্যবসায়ীর টাকা ছিনতাই:

স্টাফ রিপোর্টার।। বুধবার রাত সাড়ে আটটার দিকে জেলার পীরগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ন আবাসিক এলাকা মুন্সিপাড়ায় দুধ্বর্ষ ছিনতাই সংঘটিত হয়েছে। ৩ ছিনতাইকারী চোখে গুল-মরিচ গুড়া ছিটিয়ে গলায় চাকু ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
কলেজ বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী গোলাম নবী ছুটু বুধবার রাত সাড়ে আটটার দিকে দোকান থেকে দৈনিক বিক্রির টাকা ব্যাগে ভরে দোকান বন্ধ করে চাবি নিয়ে মুন্সিপাড়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কামাল ডাক্তার মোড় হতে সামান্য পূর্বদিকে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী গুড়ো মরিচ ও গুল চোখে ছিটিয়ে দেয়। ধারালো অস্ত্র গলায় লাগিয়ে বলে চিতকার করলে এটা টান দিব। সঙ্গে সঙ্গেই ব্যাগে থাকা ২ লক্ষ ৩০ হাজার টাকা সহ ব্যাগটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা। ক্ষতিগস্ত ব্যাবসায়ী জানান, ছিনতাইকারীরা এলাকারই পরিচিতব্যাক্তি এবং মাদকাসক্ত বলে তিনি ধারনা করছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্টিত

১২ বছর আগে শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা

পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বীরগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন করা হয়

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি — দীর্ঘ ১৫ বছরেও সমস্যা সমাধান হয়নি !

জাহিদুর সভাপতি- জিয়া সম্পাদক পীরগঞ্জে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা মূলক প্রচারণা ও হেলমেট বিতরণ করেন

পীরগঞ্জে ‘ক্রীড়াঙ্গনের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে আলোচনা সভা

দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫৩ জন