Sunday , 29 November 2020 | [bangla_date]

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভূক্তিকরণসহ ১১দফা দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও: ‘দাবী মোদের একটাই প্রতিবন্ধীদের স্বীকৃতি চাই’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওভূক্তিকরণসহ ১১ দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রবিবার সকালে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যপী এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি নবেল ইসলাম শাহের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি মুনিরা আহমেদ, সহ-সাধারণ সম্পাদ কইকলি মাখাতুন মিনা, মোহাম্মদ ইমরান প্রমূখ।
মানবন্ধনে বক্তারা প্রতিবন্ধী বিদ্যালয়ের সমূহের স্বীকৃতি ও এমপিওভূক্তি করণ স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ও ভাতা প্রদান, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শতভাগ উপবৃত্তি, স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনসহ ১১ দফা দাবি মেনে নেয়ার জোরালো আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ২৩টি ভারতীয় গরু উদ্ধার

বীরগঞ্জে অবশেষে মুক্ত আকাশে ডানা মেলল ১৬ শকুন

পীরগঞ্জে পর্নোগ্রাফি সহ ওয়ারেন্টের ৮ আসামী গ্রেফতার

রাণীশংকৈলে পৌর শহরে অবৈধ দখল উচ্ছেদে মানববন্ধন

আটোয়ারীতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

দিনাজপুরের বাতিলকৃত চালকলগুলোর লাইসেন্সসমুহ পুনঃবহালের অনুরোধে স্মারকলিপি

বীরগঞ্জে মাদক বিরোধী সংগঠন বয়েজ গ্রুপের যাত্রা শুরু

বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

পীরগঞ্জের ইউএনও কে বিদায় সংবর্ধনা

দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন