Sunday , 29 November 2020 | [bangla_date]

বঙ্গবন্ধুর ভাস্কর্যের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভমিছিল

ঠাকুরগাঁও: মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বেসেবকলীগ ঠাকুরগাঁও জেলা শাখা।
রবিবার স্বেসেবকলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষাভ মিছিল করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্বেচ্ছাসেবকলীগের জেলা কমিটির বিভিন্ন নেতাকর্মী অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে, স্বেচ্ছাসেবকলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,মানবসম্পদ বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সোহান, সদর উপজেলা শাখার সভাপতি মোজাহিদুর রহমান শুভ,সাধারণ সম্পাদক আব্দুলওয়াফু তপু, সাবেক সভাপতি শাহ নেওয়াজ কাদির শাকিল চৌধুরী প্রমূখ।
বক্তারা এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিভ্রান্তিকর ও কটু কথা বলছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা ও ঠাকুরগাঁও শহরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৫ জন স্কুলছাত্রী করোনায় আক্রান্ত দুই শ্রেণির ক্লাস বন্ধ

বাংলা নববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন ও রচণা লিখন প্রতিযোগিতা

এই সরকারকে দ্রুত বিদায় জানাতে না পারলে এদেশের মানুষ ও গণতন্ত্র মুক্তি পাবে না – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দিনাজপুরে সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার

বীরগঞ্জে ২ মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

পীরগঞ্জে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবীতে স্মারক লিপি প্রদান

রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী !

খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

আটোয়ারীতে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

পল্লীশ্রীর উদ্যোগে এবং পিকেএসএফ এর সহযোগিতায় আর্থোপেডিক্স ও মেডিসিন বিষয়ে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প