Wednesday , 4 November 2020 | [bangla_date]

বীরগঞ্জে কমিউনিটি ক্লিনিক এর লেট্রিন হস্তান্তর ও শুভ উদ্ধোধন অনুষ্ঠান

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বীরগঞ্জ এবং বিরল উপজেলায় তাকেদা হেলদি ভিলেজ প্রজেক্ট ২০১৬ সাল হতে মোট ৮১ টি গ্রামে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে নিবিড় ভাবে কাজ করছে। অপুষ্টির হার কমানো, মাতৃ ও শিশুমৃত্যু হার কমানো, স্থানীয় জনগনকে কমিউনিটি ক্লিনিক এ সেবা গ্রহনে উদ্বুদ্ধ করা ইত্যাদি ক্ষেত্রে কাজ করে সরকারের স্বাস্থ্য নীতি বাস্তবায়নে সহযোগি শক্তি হিসাবে প্রকল্পটি অবদান রাখছে।৩ নভেম্বর বানপাড়া ও বালাডাংগি কমিইনিটি ক্লিনিকে নারী ও পুরুষের জন্য ওয়াস রুম সহ আলাদা ২ কক্ষ বিশিষ্ট ২টি টয়লেট প্রকল্প কর্তৃক হস্তান্তর করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মহসীন, সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বীরগঞ্জ এপি, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এর এপি ম্যানেজার মানুয়েল হাসদা, এপিসি টেকনিক্যাল অফিসার হান্না হোর শিমু, প্রজেক্ট কো-অর্ডিনেটর রিচার্ড তাপস দাস, প্রজেক্ট অফিসার পীযুষ চাকী আরিফা, মনিটরিং অফিসার নাসরিন ও প্রজেক্ট অফিসার মৌসূমী মজুমদার।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বালাডাংগি কমিউনিটি ক্লিনিক এর সভাপতি মোঃ তসলিম উদ্দিন। টয়লেট এর দায়িত্ব হস্তান্তর শেষে বানপাড়া ও বালাডাংগি ক্লিনিকে উক্ত প্রকল্প কর্তৃক ৮ প্রকার চিকিৎসার সরঞ্জামাদি সরবরাহ করা হয়।উলে­খ্য যে, এ পর্যন্ত প্রকল্পটি বীরগঞ্জ উপজেলায় ৭টি কমিউনিটি ক্লিনিকে এই রকম টয়লেট স্থাপন সহ ২ টি ক্লিনিকে বিদ্যমান ল্যাট্রিন সংস্কার করে।ছাড়া উক্ত ১০ টি ক্লিনিকে সেবার মান বৃদ্ধি করার জন্য ১০ প্রকার চিকিৎসার সরঞ্জামাদি সরবরাহ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্কুলে উপস্থিতি বাড়াতে খানসামায় শিক্ষার্থীদের ছাতা দিলেন শিক্ষকরা

বিরলে তাঁতীদলের বিশেষ দোয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনী

রাজধানীতিতে মাসহ পরিবারের ৫ জনকে এসিডে ঝলসে দিল ছেলে

ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু !

বালিয়াডাঙ্গীতে বেড়েছে চুরি ঠেকাতে গ্রামবাসী রাতভর পহারা

হরিপুরে পরোয়ানাভূক্ত ৬ পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুর ছয়টি সংসদীয় আসনের ৪টিতে নৌকা বনাম ট্রাক এবং ২টিতে নৌকা বনাম লাঙ্গল মার্কার ভোট যুদ্ধ \ প্রতিদ্বন্দিাতায় ২৬জন প্রার্থী

টিকা নিলেও মাস্ক ব্যবহার করতে হবে: সেব্রিনা ফ্লোরা

৭ই মার্চের বক্তব্যই সশস্ত্র সংগ্রামের নির্দেশনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আঞ্চলিক বৈষম্য নিরসনে তিন দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ