Thursday , 12 November 2020 | [bangla_date]

বীরগঞ্জে নালা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভূল­ীরহাট এলাকার কয়েকশত গজ পশ্চিমে ব্রীজ ও পাঁকা রাস্তার পাশ থেকে সেলো চালিত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। যে কেনো মূহুর্তে প্রাণ নাশ সহ বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সংবাদ পেয়ে গত ১১ নভেম্বর ২০ইং বুধবার দুপুরে ভূল­ীরহাটে গিয়ে পাশ্ববর্তী ভূল­ী নালা হতে ডিজেল চালিত সেলোমেশিনের একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দৃশ্যটি চোখে পড়ে এবং ঘটনাটি প্রকাশ পায়। এ সময় ড্রেজার মেশিনটি পরিচালনায় থাকা একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাজ্জাক মামুন জানায়,স্থানীয় চেয়ারম্যানের অনুমতি ক্রমে ও তারই তত্ত¡াবধানে সরকারী এই নালা হতে ভগিরপাড়া গোরস্থান সংলগ্ন একটি খাস জমিতে বালুর বিশাল এই স্তূপটি জমা করা হচ্ছে। এ ব্যাপারে ড্রেজার মালিক তার মুঠোফোন দিয়ে দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে ইউপি চেয়ারম্যান মজিদুলের সাথে কথা বলতে বলে, ফোনটি হাতে ধরিয়ে দিলে চেয়ারম্যান সাহেবের অনুমতিতে ভূল­ী নালা হতে বালু উত্তোলনের সত্যতার কথা স্বীকার করেন। এভাবে বালু উত্তোলনের কোন বৈধ অনুমতিপত্র আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষিপ্ত হয়ে তিনি সাংবাদিকতার বিষয়ে নানান মন্তব্য করেন ও অশালীন ভাবে কথা চালিয়ে উওরে বলেন, এ বিষয়ে কোথায় কোন অভিযোগ দিবার আছে দিন, আর পত্রিকায় কার কি লিখার আছে লিখুন, তবুও এই বালু উত্তোলন কাজ থামবেনা। এসময় ঘটনাস্থলে হাজির হয়ে নিজেকে অনলাইন ভিত্তিক বঙ্গ টিভির প্রতিনিধি দাবি করে জনৈক যুবক নাম ওয়াসিম আকরাম তথ্য সংগ্রহকারী সাংবাদিকদের পরিচয় জানতে চান এবং এখানে আর মাত্র দুইদিন বাল উত্তোলিত হবে মর্মে জানান ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের পক্ষপাতিত্ব করেন। তবে নাম গোপন রাখার শর্তে স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানায়, স¤প্রতি কয়েকদিন যাবত নালাটির বেশ কিছু পয়েন্ট হতে একই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আশপাশের একাধিক স্থানে বালুর স্তূপ ও স্টোক করে রেখেছে অবৈধ বালু উত্তোলনকারীরা। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. আব্দুর রশিদকে মুঠোফোনে জানালে, তিনি বিষয়টি সম্বন্ধে উধ্বর্তন কতৃপক্ষকে জানানোর পরামর্শ দিলে তৎক্ষনাত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল কাদের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ডালিম সরকারকে অবগত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের চাঞ্চল্যকর দিনমজুর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার

ধর্মের প্রতি আমাদের মমত্ববোধ থাকবে কিন্তু ধর্মান্ধ হব না -মনোরঞ্জন শীল গোপাল

হাবিপ্রবিতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের সায়েন্টিফিক পেপার এবং থিসিস লেখার প্রশিক্ষণ

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল

তালিমের নামে কিছু মহিলা গ্রামে গ্রামে ঘুরে বেহেস্তের টিকিট বিক্রি করছেন ,,,,,বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

ঠাকুরগাঁওয়ে পিতার মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন প্রতিবন্ধী সন্তান

তেতুলিয়ায় ডাহুক  নদী থেকে  অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

তেতুলিয়ায় ডাহুক নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

১৪-২১ এপ্রিল লকডাউন চলাকালীন সময়ে নতুন বিধিনিষেধ- – – –

বিরলে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল