Friday , 6 November 2020 | [bangla_date]

বীরগঞ্জে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির রোল মডেল বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ৬ নভেম্বর ২০২০ শুক্রবার দুপুরে বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।এমপি গোপাল আরো বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি হলেও শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নয়নের পাশাপাশি সা¤প্রদায়িক স¤প্রীতির রোল মডেল। সা¤প্রদায়িক স¤প্রীতি হারিয়ে গেলে বাংলাদেশ পরাজিত হবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। তাই যেকোনো মূল্যে এই স¤প্রীতি ধরে রাখতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি প্রতিটি মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। তিনি বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহŸান জানান।উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম রায়, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামীম ফিরোজ আলম,বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শখা’র সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা।অনুষ্ঠানে শুর“তে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি এমপি মনোরঞ্জন শীল গোপাল ও সংগঠনের পতাকা উত্তোলন করেন উদ্বোধক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ১০ দিনের উল্লেখযোগ্য উদ্ধার ও গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন !

আটকে পড়া মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে চিরিরবন্দরে সেপটিক ট্যাংকে নেমে দুই ভ্যানচালকের মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী মানববন্ধন বক্তারা- মুজিব জন্ম শতবর্ষে বাংলার মাটিতে জাতির পিতার ভাষ্কর্য প্রতিষ্ঠিত হবেই

৭ দফা বাস্তবায়নের দাবীতে কারিগরি ছাত্র আন্দোলন দিনাজপুর শাখার আলোচনা সভা

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

পীরগঞ্জে বিদ্যালয়ে কম্বাইন্ড ওয়াশব্লক নির্মাণ কাজের উদ্বোধন

পীরগঞ্জে শুরু হলো মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলারশুভ উদ্বোধন

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ

রাণীশংকৈলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুরে পৈতৃক জমির অংশ ও অর্থ আত্মসাৎকারী ভুয়া মুক্তিযোদ্ধা গোলাম মুর্তুজা চৌধুরী রতনের সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা ও অনৈতিক কর্মকান্ডে আইনত পরিত্রান চান আপন সহোদর দু’ভাই কলিং ও পলু !